পোরশা সীমান্তে ভারতীয় মহিষ উদ্ধার
নওগাঁর পোরশায় সীমান্ত থেকে দুটি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার সময় নিতপুর সীমান্তের ২৩০ নং পিলারের খড়কা ডাংগা নামক স্থান থেকে তারা মহিষ দুটি উদ্ধার করেন।
১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আলমঙ্গীর জানান, চোরাকারবারীরা ভারত থেকে মহিষ দুটি নিয়ে আসছিল। এসময় বিজিবি’র একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে মহিষ দুটি রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মহিষ দুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে পাঠানো হবে বলেও জানান তিনি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :