শিবগঞ্জে মটর শ্রমিক বিশ্রামাগারের কমিটি গঠন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা মরট শ্রমিক বিশ্রামাগার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল এক পরিপত্রে এ কমিটি ঘোষণা করেন।
অনুমোদিত শিবগঞ্জ মটর শ্রমিক বিশ্রামাগারের নব-নির্বাচিত সভাপতি ওবায়দুল হক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও আজিজুল হক মিলনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট শিবগঞ্জ মটর শ্রমিক বিশ্রামাগারের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ