হাকিমপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
'দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয় মাঠে হিলি ফায়ার সার্ভিস কেন্দ্রের উদ্যোগে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহাড়ার আয়োজন করা হয়।
পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হিলি ফায়ার সার্ভিস কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান।
বক্তব্য শেষে ফায়ার সার্ভিসেরকর্মীরা স্কুল-এলাকাবাসীদের ভূমিকম্প, অগ্নিকান্ডসহ বিভিন্ন দূর্যোগে মোকাবেলায় মহাড়ার আয়োজন করে।

দিনাজপুর প্রতিনিধিঃ