শাজাহানপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত
দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআইও মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম কবির,সহকারী শিক্ষা অফিসার মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোঃ আশরাফুল ইসলাম

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ