Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৩০ ফুট কূপের গভীরে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১২:৫৭

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ৩০ ফুট কূপের গভীরে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১২:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ১২:৫৭

    ৩০ ফুট কূপের গভীরে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

    রংপুরের বদরগঞ্জে টয়লেটের কূপ খনন করতে গিয়ে বালু ধসে মাটির ৩০ ফুট গভীরে পড়ে যান এক শ্রমিক। মাটির নিচে গলা পর্যন্ত আটকে যান তিনি । এরপর টানা ১০ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অবশেষে রাত ১২টা ৫৬ মিনিটে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় তারা।

    শনিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বদরগঞ্জ পৌরসভার বালুয়া ভাটা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

    আটকা পড়া নির্মাণশ্রমিক আবু হাসান (২৮) বদরগঞ্জ পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

    ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার বাবুল দাসের বাড়িতে সকাল থেকে টয়লেটের কূপ খননে কাজ করছিলেন আবু হাসানসহ তিন শ্রমিক। পরে কূপে রিং (সিমেন্টের তৈরি) বসাচ্ছিলেন তারা। বিকেল ৩টার দিকে কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে ৩০ ফিট নিচে পড়ে যান আবু হাসান।

    সেখানে মাটির নিচে গলা পর্যন্ত আটকে গিয়ে মৃত্যুর মুখে পতিত হন তিনি। ঘটনাটি জানাজানি হলে রংপুর ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

    জীবিত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধারে কূপের নিচে অক্সিজেন সরবরাহ করা হয়। যাতে আরও তলিয়ে যেতে না পারে, সেজন্য রসি দিয়ে বেধে রাখা হয়। কূপের চার পাশে বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হয়। এছাড়া মাটি যাতে ভেঙে না পড়ে সেজন্য দেওয়া হয় কূপের চারদিকে টিনের বেড়া। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা সনাতন পদ্ধতিতে শ্বাসরুদ্ধকর উদ্ধার কাজ চালিয়ে যান।

    টানা ১০ ঘণ্টা চেষ্টার পর রাত ১২ টা ৫৬ মিনিটে আবু হাসানকে কূপ থেকে বের করে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তার দুটি পা ভেঙে যায়। এ সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এ সময় আবু হাসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল।

    এদিকে সনাতন পদ্ধতিতে অভিযান পরিচালনা করায় উদ্ধার কার্যক্রমে দীর্ঘ সময় ব্যয় হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

    বিষয়টি জানাজানি হলে অন্তত ছয় থেকে সাত হাজার উৎসুক মানুষের ভিড় জমে যায়। এদের মধ্যে অনেকে নির্মাণ শ্রমিকের জন্য সেখানে বিশেষ প্রার্থনায় অংশ নেন। একপর্যায়ে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।

    ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন, রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম ও বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা।

    রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশাহ মাসউদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত ১২টা ৫৬ মিনিটের দিকে ওই শ্রমিককে উদ্ধার করা হয়।

    বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন জানান, কূপে আটকে পড়া শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পরেই তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬