Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণে শিশু হত্যা: ৪ যুবকের মৃত্যুদণ্ড
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৪৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৪৬

    আরো খবর

    বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণে শিশু হত্যা: ৪ যুবকের মৃত্যুদণ্ড

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৪৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২২ ২০:৪৬

    বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণে শিশু হত্যা: ৪ যুবকের মৃত্যুদণ্ড
    বগুড়ায় সংঘবদ্ধ ধর্ষণে ৭ বছরের অবুঝ শিশু তাবাচ্ছুম হত্যার দায়ে ৪ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা সাড়ে ১২টার দিকে জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন।

    রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন বাপ্পি আহম্মেদ, কামাল পাশা শামিম রেজা ও লাভলু শেখ। এদের সবার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর গ্রামে।
     
    আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় একই এলাকার ৭ বছরের মাহি উম্মে তাবাসসুমকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর হত্যা করে গ্রামের বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরে খোঁজাখুজিঁর পর ওই রাতে তার মরদেহ উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনার পরপরই বগুড়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে ওই বছরের ২৫ ডিসেম্বর পুলিশ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে।
     
    জানা যায়, তাবাচ্ছুমের বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। সে ও তার বোন দাদির সঙ্গে বসবাস করত। ঘটনার দিনে গ্রামের ওয়াজ মাহফিল চলছিল। সেখানে মিষ্টি কিনতে কয়েকবার যায় অবুঝ শিশুটি। সন্ধ্যার পর আবার মিষ্টি কিনতে গেলে সেখানে বাপ্পী তাকে বাদাম কেনার লোভ দেখিয়ে মাহফিলের পাশের একটি কলেজের কক্ষে নিয়ে যায়। সেখানে বাকি আসামীরা আগে থেকে অবস্থান করছিল। এর পর তারা ওই শিশুকে পালাক্রমে ধর্ষণ করে।

    এদিকে অনেকক্ষণ নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তাবাচ্ছুমকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে রাত দেড়টার দিকে গ্রামের বাঁশঝাড়ে তাকে পাওয়া যায়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাবাসসুমকে মৃত ঘোষণা করে।

    এ ঘটনায় পরের দিন তার বাবা বেলাল হোসেন খোকন অজ্ঞাত আসামীদের নামে থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে ২০২০ সালের ২৫ ডিসেম্বর চার আসামী গ্রেপ্তার হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর বাপ্পী, শামিম ও লাভলু আদালতে জবানবন্দি দেন। আর কামাল পাশা জবানবন্দি দেন ২৯ তারিখে।

    মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন জানান, এ মামলায় ডিএনএ টেস্ট করা হয়। এতে তাবাচ্ছুমের মরদেহে আসামীদের বীর্যের উপিস্থিতিও পাওয়া যায়। ধর্ষণ ছাড়াও ময়নাতদন্তে ওই শিশুকে শ্বাসরোধ করে হত্যারও প্রমাণ পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ ২০২১ সালের ২৫ নভেম্বরে আদালতে মামলার পূর্নাঙ্গ চার্জশিট জমা দেয়।

    তিনি বলেন, মামলায় সব সাক্ষ্যপ্রমাণ শেষে রোববার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

    রায় ঘোষণার পর নিহত শিশুর বাবা বেলাল হোসেন বলেন, আসামীদের সবাইকে তার মেয়ে চিনত। ওদেরকে ভাই বলে ডাকতো। তার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে এই রায়ে তারা মেয়েকে হারালেও তার হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো।
     
    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা
    2. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    3. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    4. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    5. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    6. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    7. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু,

কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা

    বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক, ক্লিনিকটি সিলগালা

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬