Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নওগাঁয় বিলের নিচু এক শ’ বিঘা জমিতে বিলুপ্তপ্রায় লক্ষীদীঘা ধানের চাষ
    সৈয়দপুর (নীলফামারী):
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২০:৩০
    সৈয়দপুর (নীলফামারী):
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২০:৩০

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    নওগাঁ থেকে ফিরে তোফাজ্জল হোসেন লুতু

    নওগাঁয় বিলের নিচু এক শ’ বিঘা জমিতে বিলুপ্তপ্রায় লক্ষীদীঘা ধানের চাষ

    সৈয়দপুর (নীলফামারী):
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২০:৩০
    সৈয়দপুর (নীলফামারী):
    প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২০:৩০

     নওগাঁয় বিলের নিচু এক শ’ বিঘা জমিতে বিলুপ্তপ্রায় লক্ষীদীঘা ধানের চাষ

    নওগাঁয় বিলবেষ্টিত নিচু এক শত বিঘা জমিতে স্থানীয় বিলুপ্তপ্রায় লক্ষèীদীঘা ধানের আবাদ হয়েছে। আর এ পরীক্ষামূলক চাষাবাদে ফলনও হয়েছে প্রায় আশানুরূপ। প্রতি বিঘায় ফলন মিলেছে প্রায় ৫ মন।

    খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় দেশে লক্ষèীদীঘা, বালাম, কালোজিরা, হিজলদীঘাসহ নানা রকম স্থানীয় জাতের ধান চাষাবাদ হতো। আর এসব ধানের চালের ভাত সুগন্ধি ও অত্যন্ত  মিষ্টি। জনশ্রুতি রয়েছে, বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানও তাঁর জীবদ্দশায় লক্ষèীদীঘা ধানের চালের ভাত পছন্দ করতেন। কিন্তু কালের পরিক্রমায় হাইব্রীড ও উচ্চ ফলনশীল জাতের ধান চাষের কারণে আজ স্থানীয় জাতের ধান বিলুপ্ত হতে চলেছে। আর এ সব বিলুপ্তপ্রায় জাতের ধানের আবাদ ফিরিয়ে আনতে নিরলস ও নিরন্তর চেষ্টা করছেন দেশের কয়েকজন সফল কৃষি উদ্যোক্তা। এদের মধ্যে রয়েছেন নওগাঁ সদরের পার নওগাঁর হাসান জামান সিদ্দিকী ও সৈয়দপুরের আহসান-উল হক বাবু।

    কৃষি উদ্যোক্তা নওগাঁ সদরের পার নওগাঁর বাসিন্দা হাসান জামান সিদ্দিকীর চেষ্টায় এবারে সদর উপজেলার দুবইলহাটি ইউনিয়নের হাড়িয়াগাছী এলাকাটি একটি বিলবেষ্টিত। বিলের নিচু জমিতে শুধুমাত্র ইরিবোরো ধান চাষ হয়। ফলে বিলবেষ্টিত এ সব জমি ছয় মাসের বেশি সময় পড়ে থাকতো। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে দেশের কোথাও যেন এক ইঞ্চি জমিও পড়ে না থাকে। আর তাই তাঁর নির্দেশনা বাস্তবায়নে আমি হাড়িয়াগাছী এলাকার বিলের নিচু জমিতে পানি সহিষ্ণু জাতের লক্ষèীদীঘা ধানের আবাদের পরিকল্পনা গ্রহন করি। 
    তিনি (হাসান জামান সিদ্দিকী) জানান, ২০২১ সালে নীলফামারীর সৈয়দপুরের কৃষি উদ্যোক্তা আহসান-উল হক বাবু’র মাধ্যমে গোপালগঞ্জ থেকে ১২০ কেজি লক্ষèীদীঘা ধানের বীজ সংগ্রহ করা হয়। গত ২০২১ সালে হাড়িয়াগাছী এলাকার  নিচু জমিতে লক্ষèীদীঘা ধানের আবাদ করা হয়েছিল। তাতে আশাতীত সফলতাও আসে। ওই বছর অল্প পরিসর জমিতে তা চাষাবাদ করে ১৭ মন ধান পাওয়া গেছে। সে সরের পুরোটাই বীজ ধান হিসেবে সংরক্ষণ করা হয়। তাই এবারে এলাকার ৪০জন কৃষকের প্রায় এক শত বিঘা জমিতে লক্ষèীদীঘা জাতের ধানের আবাদ করেছি।

    গত জুন মাসের প্রথম দিকে শুধুমাত্র এক দফা জমি চাষ দিয়েই লক্ষèীদীঘা জাতের ধানের ওই বীজ জমিতে বপন করা হয়। সার, কীটনাশকের কোন রকম ব্যবহার ও পরিচর্যা ছাড়ায় এ ধান চাষাবাদ করা হয়েছে।

    হাসান জামান সিদ্দিকী বলেন, একেবারে অল্প খরচে আমাদের দেশে নিচু জমিতে স্থানীয় বিলুপ্তপ্রায় জাতের ধান আবাদ করা সম্ভব। সার, কীটনাশক ব্যবহার ছাড়াই বিলবেষ্টিত জমিতে লক্ষèীদীঘা জাতের ধানের চাষ করা হচ্ছে। ফলে বিলের মাছের উৎপাদনও অপেক্ষাকৃত বেশি হচ্ছে। আর লক্ষèীদীঘা জাতের ধানের চালে অনেক পুষ্টিগুন রয়েছে। ভাত খেতেও অনেক মিষ্টি। তাছাড়া এ ধানের চালের ভাতও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তিনি দেশের বিলুপ্তপ্রায় সব জাতের ধান চাষ ফিরিয়ে আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এদিকে, গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল নওগাঁ সদর উপজেলার দুবইলহাটি ইউনিয়নের হাড়িয়াগাছী এলাকা সংলগ্ন বিলবেষ্টিত জমিতে আবাদকৃত বিলুপ্তপ্রায় লক্ষèীদীঘা ধানের কর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবদি মো. সামসুল ওয়াদুদ। 

    এ সময় নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আবু হোসেন, নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা নাজনীনসহ কৃষি বিভাগের  উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ ছাড়াও সেখানে আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন রংপুরের কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, সৈয়দপুরের কৃষি উদ্যোক্তা আহসান-উল হক বাবু, সমাজসেবক আফাজ উদ্দিন সরদার, কৃষি গবেষক মো.  মুরাদ, দুবইলহাটি ইউপি’র ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল খালেক প্রমূখ।  

     

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬