Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২২ ১৬:২৫
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২২ ১৬:২৫

    আরো খবর

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২২ ১৬:২৫
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২২ ১৬:২৫

    অধিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

    উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন সবুজের হাতছানি। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এবার আবহাওয়া অনুকুলে থাকায় শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা।

    এ বছর বৃষ্টি কম হওয়ায় উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে ব্যস্ততা বেড়েছে। ক্ষেতগুলোতে এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। পুবালি বাতাস, শিশির ভেজা কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষকেরা জমিতে হাল চাষ, চারা রোপণ, ক্ষেতে পানি ও ক্ষেতের আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। শুধু নিজেদের চাহিদাই নয়, বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি।

    শীতের শুরুতে নওগাঁ সদরসহ পার্শ্ববর্তী জেলা গুলোতে বিভিন্ন জাতের সবজি পাঠাবে এ উপজেলার কৃষকরা। সবুজে সবুজে ভরে উঠছে ফসলের মাঠ। বির্স্তীর্ণ মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি সীম গাছের ডগা, শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লাল শাকসহ রকমারি শীতকালীন সবজির চারা। তাই মাঠে মাঠে এসব ফসল পরিচর্যায় এখন ব্যস্ত কৃষকরা। কাক ডাকা ভোরে কোদাল, নিড়ানী, বালতি, স্প্রে মেশিন ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়ছে এখন কৃষকরা। ক্ষেতে নেমে পড়েন সবজি পরিচর্যায়। বিকেল অবধি মাঠেই চারার গোড়ায় পানি ঢেলেই ফিরছেন সবাই বাড়ী। তাদের কেউ দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, অনেকেই গাছের গোঁড়ালির পাশ দিয়ে ঘোরাচ্ছেন নিড়ানী, কেউবা খালি হাতেই গাছগুলো ঠিক করছেন। কেউ বা নেতিয়ে পড়া চারার স্থলে সতেজ চারা প্রতিস্থাপন করছেন, এভাবে শীতকালীন সবজি নিয়ে চলছে কৃষকের কর্মযজ্ঞ। বেড়েই চলছে কৃষকদের কাজের চাপ।

    ধান চাষে তেমন একটা সুবিধা করতে পারছেন না অনেক কৃষক। কোনোভাবেই লোকসান ঠেকাতে পারছেন না তারা। তাই রকমারি সবজি চাষে ঝুঁকে পড়েছেন উপজেলার অনেক কৃষক। উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক ওয়াজেদ আলী লিটন ও মাগুড়াপাড়া গ্রামের কৃষক জালাল উদ্দিন আহম্মেদ বলেন, সবজি চাষের জন্য খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলক ভাবে মূলধনও কম লাগে। পরিশ্রমও তুলনামূলক কম। তবে সেবা ক্রটি করা যাবে না। কিন্তু রোগবালাই দমনে সবজি ক্ষেতে কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়। স্বল্প সময়েই সবজি বিক্রি উপযোগী হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই বাজারে সবজি বিক্রি করা যায়। পরিবারের চাহিদাও মেটানো সম্ভব হয়। ক্ষেতে সবজি থাকা পর্যন্ত  প্রত্যেক কৃষকের হাতে কমবেশি টাকা থাকে। যা অন্য ফসলের বেলায় সম্ভব না। এছাড়া চলতি মৌসুমে সবজির দামও বেশ ভালো। সবমিলিয়ে সবজি চাষকেই এসব কৃষকরা লাভজনক মনে করছেন।

    সবজির কদর সারাদেশেই রয়েছে। তবে তা আগাম চাষ করতে পারলে আরও বেশি মুনাফা পাওয়া যায়। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে
    কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব। সবজি ক্ষেতে পোকামাকড় আক্রমণ করবেই। সেজন্য কীটনাশক ব্যবহার না করেই আধুনিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে পোকামাকড় দমন করা সম্ভব। সবজি ক্ষেতে কীটনাশক ব্যবহার অনেকটাই কম থাকায় সবজি গুনগত মানে সেরা হওয়ায় চাহিদাও অনেক বেশি বলে জানা তারা।

    আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কে এম কাউছার হোসেন জানান, কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। বর্তমানে সীম, বেগুন, লালশাক, মুলা শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো এর আবাদ চলছে বলে তিনি জানান। সবজি চাষে যুক্ত উপজেলার কৃষকরা এবার বেশ উৎফুল্ল। কারণ তারা প্রাকৃতিক অনুকূল পরিবেশের জন্য এবার উৎপাদিত ফসলের ফলন ও দাম বেশ ভালো পাবেন বলে তিনি মনে করছেন।

    কৃষি বিভাগের লোকজনের নিয়মিত মনিটরিংয়ে আধুনিক পদ্ধতির ব্যবহার বেড়েছে। আধুনিক পদ্ধতি ব্যবহারের ফলে উৎপাদন বাড়ায় কৃষকদের মুনাফাও বেড়েছে কয়েকগুণ। চাষিরা এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন জাতের সবজি চাষাবাদ করে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে বলেও জানান। 

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬