Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ছাত্রী অপহরণ, থানায় মামলা দায়ের
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৯:২২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৯:২২

    আরো খবর

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে ছাত্রী অপহরণ, থানায় মামলা দায়ের

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৯:২২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২ ১৯:২২

    সৈয়দপুরে ছাত্রী অপহরণ, থানায় মামলা দায়ের

    নীলফামারীর সৈয়দপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  অপহৃতা স্কুল ছাত্রী সানজিদা আক্তার বৃষ্টি’র  মা  মোছা. পারভীন  বেগম বাদী হয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে স্থানীয় থানায় ওই অপহরণ মামলাটি দায়ের করেন।

    এতে তিনজনকে আসামী করা হয়েছে। এ মামলার আসামীরা হচ্ছেন দিনাজপুরের চিরিরবন্দরের ফতেজংপুরের হাশিমপুর দপ্তরীপাড়ার আলতাফ হোসেনের ছেলে মো. সজিব (২১), তাঁর বাবা আলতাফ হোসেন (৫৫) এবং মা শেফালী বেগম (৪০)। 

    মামলার আর্জি সূত্রে জানা যায়,  সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামের  সেরাজুল ইসলামের মেয়ে  সানজিদা আক্তার বৃষ্টি  (১৩)। সে উপজেলার কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আর দিনাজপুরের চিরিরবন্দর হাশিমপুর দপ্তরীপাড়ার আলতাফ হোসেনের ছেলে মো. সজীব (২১)। সজীব কৌশলে  স্কুল ছাত্রী সানজিদা আক্তার বৃষ্টি’র ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি সংগ্রহ করে। এরপর থেকে সে ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে মোবাইল নম্বরে কল দিয়ে প্রেম ভালবাসার প্রস্তাব দেয়াসহ বিরক্ত করতো।  

    এদিকে, ঘটনার দিন গত ১১ নভেম্বর বেলা আনুমানিক ১ টার দিকে স্কুল ছাত্রী সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন তাঁর নানীকে দেখতে বাড়ি হতে বের হয়। ওই দিন সে আর বাড়ি ফিরেনি। এতে তাঁর পরিবারের লোকজন তাকে  বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দিন রাতে স্কুল ছাত্রী তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে তাঁর মা মোছা. পারভীন বেগমকে জানায় যে, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনের পাকা রাস্তার ওপর  থেকে সজীব অপরিচিত ইজিবাইক যোগে এসে বিয়ের মিথ্যে প্রলোভন দিয়ে ফুসলিয়ে  নিয়ে গিয়ে তাদের বাড়িতে আটকে রেখেছে। পরবর্তীতে ওই স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অপহরণকারী সজীবের বাড়িতে গিয়ে যোগাযোগ করলে স্কুল ছাত্রী বৃষ্টি তাদের বাড়িতে আছে মর্মে স্বীকার করে এবং দুই দিনের মধ্যে ফিরে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু গত রোববার (২০নভেম্বর) পর্যন্ত অপহৃতা স্কুল ছাত্রীকে তাঁর বাবা-মায়ের কাছে ফেরত দেয়া হয়নি।

    এ ঘটনায় স্কুল ছাত্রীর মা মোছা. পারভীন বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় তিন জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় সজীব ছাড়াও তাঁর বাবা আলতাফ ও মা শেফালী বেগমকে আসামী করা হয়েছে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি  জানান, অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও আসামীদের  গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    2. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    3. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    4. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    5. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    6. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    7. পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    পোরশায় হাম-রুবেলা টিকা প্রদানের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬