Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার: আটক ১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ১২:৪৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ১২:৪৫

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার: আটক ১

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ১২:৪৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২ ১২:৪৫

    বগুড়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার: আটক ১
    বগুড়ায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের বৃন্দাবনপাড়ার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    জামাল ওই এলাকার মৃত আমির হোসেন খলিফার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

    পুলিশের ধারণা, শুক্রবার রাতে জামালের নিজ বাড়িতে দুর্বৃত্তরা মাথায় ভাড়ি কোন বস্তু দিয়ে  আঘাতের পর হত্যা করতে পারে।

    পুলিশ জানায়, শুক্রবার জামালের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চাঁদমুহাতে ওয়াজ মাহফিলের দাওয়াতে যান। এজন্য জামাল শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার ছেলে রিমন বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। দীর্ঘসময় পর রিমন মই দিয়ে স্থানীয়দের সহায়তায় দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান জামাল নিজ ঘরের মেঝেতে কম্বলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

    জামালের বাড়িতে চারটি ঘর রয়েছে। এরমধ্যে একটি ঘরে তিনি ও তার স্ত্রী থাকতেন। আরেকটি ঘরে থাকেন তার ছেলে রিমন। এছাড়াও বাড়ির আরও একটি ঘর বন্ধ ও আরেকটি ঘরে মাজার রয়েছে।

    জানা যায়, জামালের বাড়িতে থাকা মাজার বগুড়ার মহাস্থানগড়ে থাকা আধ্যাত্মিক দরবেশ শাহ সুলতান বলখী মাহী সাওয়ারের সহযোগীর। শতশত বছর আগে থেকেই শহরের বৃন্দাবন পাড়া এলাকায় এ মাজার রয়েছে। পারিবারিকভাবে জামালের বাড়ির মধ্যে এ মাজারের জায়গাটি পড়ে গিয়েছে।

    স্থানীয়দের দাবি, বাড়ির মধ্যে মাজার থাকলেও জামাল এ নিয়ে কোন আলাদা তরিকত বা কোন অনুষ্ঠানের আয়োজন করতেন না। তবে তিনি এ মাজারের ভক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের নিয়ে সেখানে দোয়া-দরুদ পড়তেন।

    বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মুন্নাফ জানান, ঘটনার তদন্তের কাজ শুরু হয়েছে। তার বাড়ির মধ্যে মাজার রয়েছে বিধায় বিষয়টি আমরা সংবেদনশীলভাবে দেখছি। ইতোমধ্যে পুলিশের পাশাপাশি একাধিক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীও তদন্তের কাজ শুরু করেছে।
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬