Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ২১:০৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ২১:০৪

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ২১:০৪
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২২ ২১:০৪

    সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

    নীলফামারীর সৈয়দপুরে ট্র্রেনের নিচে ঝাঁপ দিয়ে শ্রী শান্ত রায় (১৬) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১২ টায় সৈয়দপুর-চিলাহাটি  রেলওয়ে লাইনের ওয়াপদা  রেলগেট সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর দুই টুকরা হয়ে যায়।  

    জানা যায়,  উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী এলাকার শ্রী সাগর রায়ের  ছেলে শান্ত রায়। সে সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে আগামী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। গতকাল রোববার সকালে সে স্কুলে আসার উদ্দ্যেশ্যে বাড়ি  থেকে বের হয়। পরে সে স্কুল থেকে বের হয়ে উল্লিখিত এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় সে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন কাছাকাছি আসা মাত্রই আকস্মিক রেললাইনে ঝাঁপ দেয়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর দুই টুকরা হয়ে পড়ে।

    নিহতের বাবা সাগর রায় বলেন, অন্যান্য দিনের মতো  সে ওই দিনও স্বাভাবিকভাবেই স্কুলে যায়। বাড়িতে  থাকাকালীণ  আত্মহত্যা করার মতো কোন ধরণের আচরণ পরিলক্ষিত হয়নি।

    সৈয়দপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা জানান, শান্ত অত্যন্ত  মেধাবী শিক্ষার্থী ছিল। তার নামের মতোই সে শান্ত প্রকৃতির ছেলে। আজও স্কুলে সে এসেছিল। তাকে  দেখে স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু কি সে কারণে আত্মহত্যা করল তা আমার জানা  নেই।

    সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আযম বলেন, নিহতের প্যান্টের পকেটে রাখা মুঠোফোনের কভারের ভেতরে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে (চিরকুট) মোবাইল নম্বরসহ “ কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়” লেখা রয়েছে। আমি নিজে স্কুলে গিয়ে তার পরীক্ষার খাতার সাথে চিরকুটের লেখা মিলিয়ে দেখেছি। আমার মনে হয়েছে এটি তার হাতেই লেখা।

    তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া  শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের কেউ অভিযোগ করেননি। তবে রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬