নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমানের জন্মদিন
বগুড়ার নন্দীগ্রামে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা- ১৯৯১ ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমানের জন্মদিনে কেক কর্তন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে প্রেসক্লাবের বর্তমান সভাপতি মো. বকুল হোসেন এর ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে ফজলুর রহমানকে শুভেচ্ছা উপহার দেয় নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব ও নন্দীগ্রাম উপজেলা অনলাইন সহ অনলাইন প্রেসক্লাবের নেতারা। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও শুভেচ্ছা জানিয়েছেন। এরআগে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কেক কাটেন ফজলুর রহমান। কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন দুলাল, সিনিয়র সাংবাদিক মো. নাজির হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, থানার উপ- পরিদর্শক শরিফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুন আহমেদ, রাজু আহমেদ লিটন, রাসেল মাহমুদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান মুকুল, প্রমুখ।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-