৩১ জানুয়ারি বগুড়া প্রেসক্লাব’র নির্বাচন, ৩০ ডিসেম্বরের মধ্যে চাঁদা পরিশোধ
৩১ জানুয়ারি বগুড়া প্রেসক্লাব’র বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ১২ ডিসেম্বর বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু’র সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ্য সিদ্ধান্ত নেয় হয়।
সভায় ৩০ ডিসেম্বরের মধ্যে সদস্য চাঁদা পরিশোধের জন্য অহবান জানান হয়। এছাড়া অডিটর নিয়োগ, বার্ষিক ভোজ, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক স্মরণিকা প্রকাশসহ সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রদীপ ভট্টাচার্য্য শংকরকে চেয়ারম্যান এবং শফিউল আযম কমল ও আবুল কালাম আজাদ ঠান্ডাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় আলোচনায় অংশ নেন- বগুড়া প্রেসক্লাব ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু,
এসএম কাওসার ও মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাজেদুর রহমান সাজু, দপ্তর সম্পাদক শফিউল আযম
কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার
সম্পাদক এইচ আলিম, নির্বাহী কমিটির সদস্য আরিফ রেহমান, জেএম রউফ, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, চপল
সাহা, তানসেন আলম, নাজমূল হুদা নাসিম, আব্দুর রহিম প্রমুখ। সভার শুরুতেই ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় স্মরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি