বগুড়ায় কমব্যাটিং জেন্ডার বেজড ভায়োলেন্স অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা
বগুড়ায় কমব্যাটিং জেন্ডার বেজড ভায়োলেন্স (সিজিবিভি) জেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় তলার প্রশিক্ষণ রুমে কর্মশালা করা হয়। গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) এর আয়োাজনে এবং ইউএন
ওমেন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে কর্মশালা শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক (ডিডিএলজি) মামুনুর রশিদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন সংস্থা গ্রাম বিকাশ সংস্থার প্রধান নির্বাহী নাজির হোসেন। এ সময় সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান,শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী,জেলা সমাজসেবা অফিসে সহকারী পরিচালক আতাউর রহমান,জেলা পুলিশের ইন্সপেক্টর খোরশেদা বানু কনা,এস.আই জেবুন্নেছা,এস আই রোজিনা,এস.আই বাবলু, গুনহার ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,বগুড়া চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী মাসুদ রানা,চারমাথা বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শাহ আলম মিঠু,বগুড়া ভান্ডার এগ্রো প্রতিনিধি খায়রুল ইসলাম,প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার (ক্রিশ্চিয়ান এইড) আঞ্জুম নাহীদ চৌধুরী,প্রজেক্ট কো-অর্ডিনেটর তারেকুজ্জামান,(জিবিএস) খালেদা ফেরদৌসী সহ জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালাটি পরিচালনা করেন সিজিবিভি প্রকল্পের জেলা সমন্বয়কারী (জিবিএস) সোহেলিয়া আকতার। কর্মশালার উদ্দেশ্যে ও যৌন হয়রানি প্রতিরোধে জেলা কমিটির করনীয় ও অভিজ্ঞতা বিনিময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ষ্টাফ রিপোর্টার