বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সমাবেশ
বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থী সমাবেশ সোমবার সকাল ১০টায় পল বেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের নির্বাহী কমিটির সদস্য মিঃ জেমস পি. বৈদ্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থী সমাবেশ মানে তাদের প্রাণের মিলন মেলা, যা শুভ বুদ্ধি উদয়ের একটা ক্ষেত্র। সমাবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শুধু প্রাণের মেলবন্ধনই হয় না, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা বহুগুণে বেড়ে যায়। প্রতিভা, শিষ্ঠাচার, সততার বহিঃপ্রকাশ ঘটে থাকে এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে। ভালো জাতি গঠনে আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের এ ধরনের সমাবেশ অতিব জরুরী।
তিনি আরো বলেন, বর্তমান বিশে^র বহুল আলোচিত বিষয়ের মধ্যে চতুর্থ শিল্পবিপ্লব অন্যতম একটি বিষয়। চতুর্থ শিল্প বিল্পব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আজকের যুগের ডিজিটাল বিপ্লব, যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। বাংলাদেশে এই বিপ্লবের সুযোগ গ্রহণ করতে হলে আগাম ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি আইওটি ব্লকচেইন ও রোবটিক্স ইত্যাদির ব্যবহার করতে দ্রুত কৌশলগত পরিকল্পনা করতে হবে। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে ৪র্থ শিল্প বিল্পবের উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এ আমূল পরিবর্তনে অংশিদারিত্ব নিয়েছে বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী, শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরা, উপাধ্যক্ষ আই এন এম মাহাবুবুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শ্যামলী আকতারসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি