ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
“প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র্যালী ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, উপজেলা সহকারি প্রোগ্রামার মাহফুজুর রহমান নয়ন।
এসময় উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা তথ্য কর্মকর্তা রোমানা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক বিরঙ্গ, উথলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুল আলম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ