টিএমএসএস স্কুল ক্লাস পার্টি
বগুড়া টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ এর অধ্যয়নরত ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার টিএমএসএস কলেজ হল রুমে কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন গভর্ণিং বডির চেয়ারম্যান ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম. আলী হায়দার। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস.এম. জামসেদ আলী, উপাধ্যক্ষ, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির পারফরমেন্স বিবেচনায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ