Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বিজয় দিবসে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫৭

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়ায় বিজয় দিবসে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫৭

    বগুড়ায় বিজয় দিবসে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি

    বগুড়ায় বিজয় দিবসের কর্মসূচি পালন করতে গিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এই ঘটনায় কেউ হতাহত না হলেও শহরের সাতমাথা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দফা সাতমাথা এলাকায় উভয় পক্ষ মিছিল-পাল্টামিছিল করে।  

    দলীয় সূত্র জানায়, গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকেই বিরোধ শুরু হয়।

    ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করে। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করায় নবগঠিত কমিটি কার্যালয়ে ঢুকতে পারেনি। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর সকালে পুলিশ প্রহরায় দলীয় কার্যালয়ে যায় নবগঠিত কমিটি। আন্দোলনকারি নেতাকর্মীদের এক পাশে হটিয়ে দিয়ে ওই দিন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে নতুন কমিটি অংশ নেওয়ার সুযোগ করে দেয় পুলিশ। আজ সকালে মহান বিজয় দিবসের কর্মসূচিতেও নবগঠিত কমিটির নেতারা অংশ নিতে দলীয় কার্যালয়ে যান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সব সহযোগী সংগঠনের নেতারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের জন্য কার্যালয়ের সামনে সমবেত হন। সকাল ৮টার দিকে পতাকা উত্তোলনের পরপরই সেখানে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নতুন কমিটির ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের অনুসারীদের ধাওয়া করে।  
    পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও  সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল সাতমাথা চত্বরে গেলে নতুন কমিটির নেতারা ওই মিছিলের সঙ্গে যোগ দেন। তাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতারা দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি মিছিল বের করে সাতমাথা এলাকায় ঘুরে দলীয় কার্যালয়ে ফিরে যান। এভাবে মিছিল-পাল্টামিছিলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে দলীয় কার্যালয়ে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত করেন।

    হাতাহাতি ও ধাওয়ার ঘটনায় বক্তব্য জানতে চাইলে ছাত্রলীগের দুই পক্ষের কেউ তাৎক্ষণিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

    বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিজয় দিবসের কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও পরে তা নিরসন হয়েছে। সেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি বলে জানান ওসি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬