Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাঙালী জাতির আত্মপ্রকাশ ঘটেছিল: এসপি সুদীপ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাঙালী জাতির আত্মপ্রকাশ ঘটেছিল: এসপি সুদীপ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ১৫:০৩

    ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাঙালী জাতির আত্মপ্রকাশ ঘটেছিল: এসপি সুদীপ

    মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দেয়ালিকা বিজয় নিশান, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা দেয়ালিকা ‘বিজয় নিশান’ এর উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাঙালী জাতির আত্মপ্রকাশ ঘটেছিল। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার ডাকে জেগে উঠেছিল কোটি বাঙালী। যার তর্জনীর ইশারায় এ জাতিকে জানান দিয়েছিলেন স্বাধীকার আন্দোলনের। সেই আন্দোলনের রুপ হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের এই দিনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যাতে আর কোন ষড়যন্ত্র আমাদের স্বাধীন দেশের মাঝে অরাজকতা সৃষ্টি করতে না পারে। কেউ যেন আবারও এই দেশে পাকিস্তানীদের মত সংঘাত সৃষ্টি করতে না পারে। বাংলাদেশকে সবাই মিলে নিয়ে যেতে হবে বিশে^র সর্বোচ্চ শিখরে। প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বীজ বপন করতে হবে। যাতে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়ে তুলতে পারে মানবিক মানুষ হিসেবে।

    আলোচনা সভায় আরও বক্তব্য পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক শাহরিন জাহান, সহকারী শিক্ষক আব্দুল মোত্তালিব। সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান। অনুষ্ঠানে শিক্ষক আল আমিন কবিতা আবৃত্তি করেন ও বিজয় দিবসের গান এবং কবি আবৃত্তি করেন শিক্ষার্থী সৈয়দা রুবাবা মেহরিন ও সুবহা তাসনিম সিথি। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে গান, কবিতা, চিত্রাংকন ও ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

    এদিন সকালে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ কলেজ শাখা বিভাগে প্রথম হয়েছে অত্র প্রতিষ্ঠানের রোভার স্কাউট দল, ডিসপ্লেতে কলেজ শাখা বিভাগে রোভার স্কাউট দল ৩য় স্থান অধিকার করেছে, মাধ্যমিক শাখায় ছেলেদের কুচকাওয়াজে প্রথম হয়েছে অত্র প্রতিষ্ঠানের স্কাউট দল এবং প্রাথমিক শাখায় ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করেছে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগীতায় অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার শরীর চর্চা শিক্ষক আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক আব্দুল বাসেদ, খোরশেদ আলম, এনামুল জাহিদ তিতাস, মাসুকুর রহমান সুরুজ প্রমুখ।

     

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬