Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৭

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৭
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৭

    পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত

    উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে আবারও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শুন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। মঙ্গলবার দেশের মধ্যে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত সোমবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিকেল থেকে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু হওয়ার পর সন্ধ্যা নামতেই কনকনে শীত অনুভূত হওয়ায় ফাঁকা হয়ে পড়ছে বাজার ঘাট। রাত ১০টার পর থেকে হাট বাজারে মানুষজনের দেখা পাওয়া যাচ্ছে না।

    সাধারণত কুয়াশা বেশি থাকলে বাতাস কম থাকায় শীত কম অনুভূত হয়। গত সপ্তাহের পুরোটা সময় পঞ্চগড়ে মাঝারী থেকে ভারী কুয়াশাপাতের কারণে শীতের তীব্রতা ছিল না বললেই চলে। তবে চলতি সপ্তাহের শুরু থেকেই কমে গেছে কুয়াশার পরিমান। মঙ্গলবার সকালে কুয়াশা কম থাকার সূর্যোদয়ের সাথে সাথে পুরো তেজ নিয়েই সূর্যের দেখা মেলে। দুপুর পর্যন্ত কড়া রোদ থাকলেও সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার সাথে সাথে শিরশিরে বাতাস শুরু হয়। এ কারণে রোদের তেজও বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উত্তরের শীতল বাতাস অব্যাহত ছিল।

    এদিকে শীত জেঁকে বসার সাথে সাথে সরগরম হয়ে উঠছে শীতবস্ত্রের দোকানগুলো। জেলা শহরের সেন্ট্রাল প্লাজা, এইচকে প্লাজা, সিনেমা হল মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানগুলোতে নতুন শীতবস্ত্রের জন্য খদ্দেরদের চাপ লক্ষ্য করা গেছে। অবস্থাসম্পন্ন ও মধ্যবিত্তরা সাধ্যমত এ সকল দোকান থেকে সোয়েটার, জ্যাকেট, শাল চাদর ক্রয় করছেন। নতুন এসব শীতবস্ত্রের দামও বেশ চড়া বলে ক্রেতারা জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাথের মৌসূমী পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে। তবে চাহিদার চেয়ে যোগান কম থাকায় মৌসূমী ব্যবসায়ীর তাদের পুরাতন কাপড়ের দাম বেশি হাঁকছে বলে ক্রেতাদের অভিযোগ।

    পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে কুয়াশার পরিমান অনেক কম ছিল। তবে আগামি দু/এক দিনের মধ্যে মাঝারী থেকে ভারী কুয়াশা পড়তে পারে। ভারী কুয়াশা হলে সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি কমে না। এ হিসেবে চলতি মাসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নামার সম্ভাবনা খুব কম।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬