Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জাতীয় মানবকল্যাণ পদক পেলো আকবরিয়া লিমিটেড
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:১৭

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় মানবকল্যাণ পদক পেলো আকবরিয়া লিমিটেড

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:১৭

    জাতীয় মানবকল্যাণ পদক পেলো আকবরিয়া লিমিটেড

    মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে আকবরিয়া লিমিটেড পেলেন জাতীয় মানবকল্যাণ পদক। সোমবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ঢাকার সমাজসেবা অধিদপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আকবরিয়া লিমিটেডের পক্ষে চেয়ারম্যান হাসান আলী আলাল এর হাতে এ সম্মাননা পদক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরুসহ মন্ত্রাণালয়ের সচীব ও কর্মকর্তাবৃন্দ।

    বগুড়ার শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া গ্র্যান্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট ১৯১১ সালে কোর্ট অব ম্যাজিষ্ট্রেট সার্টিফিকেট পায়। তার কিছু বছর পূর্ব থেকেই দু:স্থ ও ছিন্নমূলদের মাঝে খাদ্য বিতরণ সেবা চালু ছিল যা অদ্যাবধি দরিদ্র ও ছিন্নমূলদের কথা চিন্তা করে বিনামূল্যে রাত্রিতে খাবার পরিবেশন প্রথাটি চলে আসছে। পূর্বে দুই থেকে তিন হাজার লোকদের মাঝে খাদ্য বিতরণ করা হলেও ডিজিটাল বাংলাদেশের রূপকার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে রূপান্তরিত করায় ছিন্নমূলের সংখ্যা কমে যাওয়ার কারনে বর্তমানে প্রায় দুই শত লোককে খাওয়ানো হয়। এ ছাড়া ঈদ, পূজা, বড়দিন বিভিন্ন ধর্মীয় উৎসবে সম আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে অনাথ, এতিম, পথশিশুদের উন্নতমানের খাবার পরিবেশন, পূজা, পূর্ববর্তী সময়ে প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বড়দিনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাথে কেক কর্তন ও মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার কারণে করোনাকালীন সময় সহ প্রতিষ্ঠানের দূর্যোগকালীন সময়েও (আগুনে পোড়া, হরতাল, অবরোধ) ছিন্নমূলদের খাবার একদিনের জন্যও থেমে থাকেনি। বিশেষ করে প্রতিষ্ঠানের কর্মচারীদের শিক্ষদানের সুযোগ প্রদানের মধ্য দিয়ে সুযোগ্য করে তোলা এবং অত্র প্রতিষ্ঠানে কর্ম-সংস্থানের ব্যবস্থা করা, প্রতিবছর দু-চার জনকে হজ্বে পাঠানো, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা, মসজিদ, মাদ্রাসা পরিচালনা করা। ছাত্র-ছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা অর্থাৎ সকল বয়সের মানুষের শুদ্ধ উচ্চারণে কোরআন এবং নামাজ শিক্ষার ব্যবস্থা করাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা। এছাড়াও অসহায়দের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরনে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে। বগুড়া শহরের বিভিন্ন মসজিদের ঈমাম মুয়াজ্জিনদের তিনবেলা খাবার বিনামূল্যে প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশিদার এবং সমাজকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে বিশেষ সহযোগিতা করে থাকে। কন্যা দায় গ্রস্থ পিতা-মাতার কন্যার বিবাহের ব্যাবস্থা এবং আর্থিক সহায়তা, অসহায় অসুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং অসহায় মানুষদের ক্ষেত্রে বিশেষে আইনী সহায়তা প্রদান করা হয়। আকবরিয়া লিমিটেডের সাথে সংযুক্ত রয়েছে প্রায় দুই হাজার কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যগণ। এই প্রতিষ্ঠানের কর্মচারিদের মেধাবী সন্তানদের লেখাপড়ায় এবং তাদের পরিবারের সদস্যদের অসুস্থতায় আর্থিক সহায়তা প্রদান করে থাকে। শীতার্তদের শীতবস্ত্র বিতরন, দূর্যোগ কালীন সময়ে দুঃস্থদের খাদ্য বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ বিতরণসহ অসহায় প্রতিবন্ধিদের সহযোগিতায় কোনভাবেই পিছিয়ে নেই। ভালো কর্ম, কখনোই বিফলে যায় না এরই স্বীকৃতি স্বরূপ জাতীয় মানবকল্যাণ পদক। বগুড়ায় মানবকল্যাণ বিষয়ে প্রথম পদক গ্রহণ করলো আকবরিয়া। মানবসেবার জন্য স্বর্ণাক্ষরে খচিত থাকবে আকবরিয়া লিমিটেডের নাম। যতদিন যাচ্ছে আর আকবরিয়া লিমিটেড এর মানবসেবার দুয়ার আরো প্রসারিত হচ্ছে।

    আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, যখন সেবা করা শুরু হয়েছে, তখন পুরস্কারের চিন্তা ছিল না। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের অবহেলিত মানুষকে আলোর পথে নিয়ে যেতেই আমরা কাজ করছি। সেবাব্রত এক মহান কাজ। মানুষকে সেবা করার চেয়ে মহৎ কাজ আর নেই। এটিকে মাথায় নিয়ে মানব সেবায় এই প্রতিষ্ঠান অবদান রেখে যাচ্ছে। আমাদের এ সেবার মধ্যে দিয়ে মানুষের আস্থা অর্জন করেছি। এটায় আমাদের পুঁজি। এই পুঁজি নিয়ে পথ চলতে চলতে জাতীয় সমাজ মানবকল্যাণ পদক পাওয়া। এই পদক আমাদেরকে আরো প্রেরণা যোগাবে। আমরা পদক পেয়েছি এটি সত্য যেমন ঠিক তেমনি সত্য মানবসেবা। আমাদের পদকের চিন্তা মাথায় কখনো ছিল না। আমরা শুধু সমাজের দায়িত্ব পালন করছি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬