Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষ
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২০:২১
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২০:২১

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    বাম্পার ফলনের আশা

    আদমদীঘিতে রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষ

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২০:২১
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২০:২১

    আদমদীঘিতে রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষ

    বগুড়ার আদমদীঘিতে গত বছরের চেয়ে চলতি মওসুমে রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের লক্ষমাত্রার চেয়ে প্রায় চার হাজার বিঘা বেশী জমিতে সরিষা চাষ করা হয়েছে।

    উপজেলার মাঠের পর মাঠ সরিষার সবুজ গাছের শোভা এবং ফুলে ফুলে প্রকৃতি যেন হলুদ রংয়ে সেজেছে। চার দিকে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা। ঝাঁকে ঝাঁকে মৌমাছির উড়াউড়ি আর ফুল থেকে মধু সংগ্রহ করা দেখে মৌ-চাষিরা বেজায় খুশি।

    সরেজমিন কৃষকদের সাথে আলাপে জানা গেছে, ভোজ্যতেল তথা সয়াবিন, পামওলিন ও সরিষা তেলের লাগামহীন মুল্য বৃদ্ধি, কম খরচ ও সময়ে চাষ হওয়া এবং সরকারের বীজ ও সার প্রণোদনার কারনে কৃষকরা সরিষা চাষে বেশী আগ্রহী হয়েছে। তারা আলু সহ অন্যান্য সবজি চাষ কমিয়ে দিয়ে লাভজনক সরিষা চাষে ঝুঁকে পড়েছেন। মাঠ ঘুড়ে আবাদের যে চিত্র দেখা গেছে তাতে বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন উপজেলার কোমারপুর দিঘীপাড়ার আদর্শ কৃষক রহিদুল ইসলাম। আদমদীঘি উপজেলা সদরের আরেক কৃষক সুভাষ চন্দ্র সরকার জানিয়েছে বাজারে ভোজ্য তেলের দাম বেশী হওয়ায় তার পরিবারের চাহিদা মিটাতে সে এক বিঘা জমিতে সরিষা লাগিয়েছে। আশা করছে তার সরিষার ফলন খুব ভাল হবে।

    উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী বলেন, সরকার ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ভাবে ভোজ্য তেল উৎপাদনের জন্য এবার রেকর্ড পরিমান সরিষার বীজ এবং সার প্রণোদনা দিয়েছেন। যার সুফল মিলবে বলে মাঠে আবাদের চিত্র দেখে আশা করা যাচ্ছে। এবছর উপজেলার ছয় ইউনিয়ন ও এক পৌরসভা এলাকার তিন হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। এবছর উপজেলায় সোয়া ২৬ হাজার বিঘা জমিতে সরিষা চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে সেটা অতিক্রম করেছে কৃষক ভাইয়েরা। মোট চাষ করা হয়েছে প্রায় ৩০ হাজার বিঘা। আবহাওয়া অনুকুলে থাকা ও রোগবালাই কম হওয়ার কারনে আবাদ লাভ হয়েছে। তিনি আরো জানান, সরিষা চাষের ভাল দিক হল, সরিষা তোলার পর ওই জমিতে কম চাষে বোরো ধান চাষ করা যায়। সরিষা তোলা জমিতে চাষ করা বোরো চাষাবাদে সার ও কীটনাশক লাগে না তেমন একটা।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬