Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘির জংশন স্টেশন এলাকায় শিশুদের দিয়ে মাদকের রমরমা ব্যবসা
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৪
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৪

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    আদমদীঘির জংশন স্টেশন এলাকায় শিশুদের দিয়ে মাদকের রমরমা ব্যবসা

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৪
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৮:৫৪

    আদমদীঘির জংশন স্টেশন এলাকায় শিশুদের দিয়ে মাদকের রমরমা ব্যবসা

    প্লাটফর্মে দাঁড়িয়ে আছে ৬-৮ বছরের শিশুরা। উদ্দেশ্য মাদকসেবিদের কাছে মাদক এনে দেওয়া। যে বয়সে শিশুদের হাতে থাকার কথা বই, খাতা, কলম, পড়াশুনায় মনোযোগী এবং খেলায় মেতে উঠবে সহপাঠীদের সাথে। ঠিক তখন ব্যস্ত হয়ে পড়েছে মাদকসেবিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার নেশায়।

    টাকা দিতে চাইলেই এসব শিশুরা এনে দেয় গাঁজা, মদ, হেরোইন সহ নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য। এমন চিত্র দেখা যায় বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার জংশন স্টেশনের প্লাটফর্ম এলাকায়। স্টেশনের প্লাটফর্ম বা রেলসীমানায় বিভিন্ন ধরনের মাদকের হাতবদল বেড়ে গেছে বলে অনেকের অভিযোগ। এছাড়া রেলসীমানা প্রাচীর সংলগ্ন হরহামেশাই চলছে মাদকসেবন।

    জানা যায়, স্টেশনের ১ও ২নং প্লাটফর্মের শেষ সীমানায় ও ওভার ব্রীজের উপরে নিমিষেই মাদকের হাতবদল হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীরের পিছনেও মাদক সেবন তো নিত্য দিনের সঙ্গী। কয়েকজনের এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ২নং প্লাটফর্মে গিয়ে পাওয়া যায় এক শিশুকে। মাদক কোথায় পাওয়া যায় তাকে জিজ্ঞেস করতেই সে বলে উঠলো টাকা দেন, এনে দিচ্ছি। ১০০ টাকা বের করে দিয়ে অনেক কিছু জানা যায় তার কাছ থেকে। তার ভাষ্য টাকা দিলেই সে এনে দিতে পারবে মাদক। পকেট থেকে কাগজে মোড়ানো কিছু বের করে প্রমাণ করতে চাচ্ছিলো এতে মাদক আছে। এভাবে এনে দিলে তার কোন লাভ থাকবে কিনা জিজ্ঞেস করলেও কৌশলে সে এড়িয়ে যায়। পরে এনে দিতে বললে দেখা যায় আরেক কাহিনী। কোথায় থেকে আনতে যাচ্ছে দেখতে গেলেই তার মাসহ সে দৌঁড়ে পালিয়ে যায়। অবশ্য রেলওয়ে থানার পুলিশ গত কয়েকদিন আগে প্লাটফর্ম এলাকা থেকে কয়েকজন মাদকব্যবসায়ী ও মাদকসেবিকে ধরেছে। তারপরও থেমে নেই তাদের কর্মকান্ড।

    সচেতনরা বলছেন, এটা মাদক ব্যবসায়ীদের একটি অভিনব কৌশল। কোন কোন মাদক ব্যবসায়ীরা শিশুদের ব্যবহার করছে আবার কখনও মাদক ব্যবসায়ী অভিভাবকেরা তাদের শিশুদের ব্যবহার করছে। এছাড়া মাদকব্যবসায়ীরাও থেমে নেই তাদের কর্মকান্ড থেকে। তাদের দাবি, পুলিশের কঠোর নজরদারির অভাবে এসব শিশুরা স্টেশন এলাকায় অনায়াসে মাদক এনে দিচ্ছে সেবনকারীদের হাতে। পাশাপাশি সচেতনতার অভাব তো আছেই। তাই এখনই যদি এসব শিশুদের থামানো না যায়, তাহলে এলাকায় দিন দিন এর বিস্তার লাভ করতে সময় বেশি লাগবে
    না।

    স্টেশন এলাকায় মাদক বেচাকেনা ও শিশুদের দিয়ে মাদক সরবরাহ হয় বিষয়টি জানতে চাইলে সান্তাহার আহসানুল হক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও সান্তাহার নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবিন বলেন, এটা আমাদের জন্য খুবই খারাপ খবর। এর জন্য প্রথমত দায়ী সংশ্লিষ্ট এলাকার পুলিশের নজরদারি। তারপর অভিভাবকদের মাদক বেচাকেনার পেশা। পাশাপাশি সমাজ ব্যবস্থা। পথ শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পুলিশকে পথ শিশুদের দিয়ে যারা মাদক সরবরাহ করছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

    প্লাটফর্ম থেকে গত কয়েক সপ্তাহে কতোজন মাদক ব্যবসায়ীকে ধরেছেন এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরেছি এবং কয়েকজন মাদকসেবনকারীদের ধরে ভ্রাম্যমান দেওয়া হয়েছে। তাহলে মাদকব্যবসায়ীরা প্লাটফর্মে মাদক দিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদেরকে ধরেছি তারা ট্রেন থেকে নামার পর। তিনি বলেন, প্লাটফর্মে কেউ মাদক ব্যবসা করছে না। তবে দু একটি জায়গায় মাদক সেবন করছে বলে শোনা যাচ্ছে। আর শিশুরা মাদক দিয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাত্র দুমাস হলো এখানে এসেছি। এ ধরনের কোন ঘটনা থাকলে আমাকে জানাবেন। আমি কঠোর পদক্ষেপ নিবো। মাদকের সাথে কোন আপোষ নেই বলেও জানান এই কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬