Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ৭ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ: কর্মসংস্থানের আশ্বাস
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ১৯:১২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ১৯:১২

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সৈয়দপুরে ৭ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ: কর্মসংস্থানের আশ্বাস

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ১৯:১২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩ ১৯:১২

    সৈয়দপুরে ৭ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ: কর্মসংস্থানের আশ্বাস

    নীলফামারীর সৈয়দপুরে নিজের ভুল ও অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে আত্মসমর্পণ করেছে এলাকার চিহিৃত সাত মাদক ব্যবসায়ী। গত বুধবার (জানুয়ারি) রাতে উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে থানা পুলিশের আয়োজনে এক ওপেন হাউস  ডে অনুষ্ঠানে তারা আত্মসমপর্ণ করেন।

    তবে এ সব অঙ্গীকারাবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আবেদন জানান। এ সময় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. সারোআর আলম তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন।

    আত্মসমর্পণকারীরা মাদক ব্যবসায়ীরা হলেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের রায়পাড়ার স্বর্গীয় জহিন রায়ের  ছেলে শ্রী মন্ডল রায় (৩২), স্বর্গীয় খগেন যুথীর ছেলে ফণী রায় ওরফে সমবারু (৪৫), কুমারগাড়ীর মৃত. আইনুদ্দিনের  ছেলে সেকেন্দার আলী (৫০), জহির উদ্দিনের ছেলে বাবু মিয়া (৫৫), তসলিম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৫), পাকাধরা গ্রামের মৃত. আতাউর রহমানের ছেলে আব্দুল খালেক (৩৫) ও হাজারীহাটের মৃত. লোকমান হোসেনের ছেলে ছানারুল ইসলাম (৪৫)।

    কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম।  

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিরাম  বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, ইউপি সদস্য মো. আজমল হোসেন, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. আব্দুল মতিন, সমাজসেবক মো. ফিরোজ উদ্দিন ফেরাজ ও ডা. মো. ঈসমাইল হোসেন প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসানুল মমিনভ

    প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম বলেন, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে কোন  রকম ছাড় দেয়া হবে না। মাদক ও জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স।  শুধু মাদক ব্যবসায়ী কিংবা জুয়াড়িরায় নয়, এর সঙ্গে যদি  কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন আগামী সাত দিনের মধ্যে যদি তারা আত্মসমর্পণ না করেন তাহলে তাদের এলাকা ছাড়তে হবে। আর যদি তারা নিজের ভুল স্বীকার করে আজকের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন, তাহলে তাদের বিরুদ্ধে  কোন ব্যবস্থা নেয়া হবে না। একই সঙ্গে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।  আর অতিরিক্ত পুলিশ সুপারের এমন কঠোর বক্তব্যের পরেই অনুষ্ঠানস্থলের আশেপাশে থাকা কাশিরাম  বেলপুকুর ইউনিয়নের চিহিৃত সাত মাদক ব্যবসায়ী ওপেন হাউস ডে অনুষ্ঠানের মঞ্চের সামনে হাজির হয়ে সকলের উপস্থিতিতে নিজেকে অপরাধমূলক কর্মকান্ডের  সঙ্গে জড়িত করার জন্য অনুতপ্ত হন এবং  ভুল স্বীকার ও ক্ষমা  চেয়ে ভবিষ্যতে আর মাদক বেচাকেনা করবে না অঙ্গীকার করে আত্মসমর্পণ করেন।  এ সময় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম তাদের উদ্দেশ্য বলেন, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা ভাল হয়ে গেছেন। এরপরও যদি কাউকে মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।   

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬