Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৭

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়ায় ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:০৭

    বগুড়ায় ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
    আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিনব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। 
     
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 
     
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশে কৃষি ফলন বৃদ্ধি পেয়েছে। বগুড়ার কৃষি জমি অনেক উর্বর। এ জেলায় সকল ধরনের সবজি আবাদ করে কৃষকরা ব্যাপক সফলতা অর্জন করেছেন। শস্য ভান্ডার হিসেবে সারাদেশ বগুড়াকে চেনে। ’ তিনি আরো বলেন, ‘কবি গুরু রবীন্দ্রাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ১৯১৩ সালে। সেই সময় ওই নোবেল প্রাইজের টাকা দিয়ে আমাদের এই পতিসরে তিনি আমেরিকা থেকে কলের লাঙ্গল কিনে এনেছিলেন কৃষকের উন্নয়নের জন্য সমবায়ের জন্য। সর্বপ্রথম তিনিই কিন্তু উপমহাদেশে কৃষকদের সমবায় গড়ে তুলেছিলেন এবং এই কলের লাঙ্গল কৃষির যে যন্ত্র তিনি কৃষকদের বুঝিয়ে দিয়েছিলেন। তিনি এতটাই কৃষিবান্ধব মানুষ ছিলেন যে নিজের সন্তান এবং জামাইকে আমেরিকা থেকে কৃষি বিষয়ে লেখাপড়া শিখিয়েছিলেন। কারণ ভারতবাসীকে বাঁচাতে হলে কৃষির উন্নয়ন করতে হবে। কত বছর আগে রবীন্দ্রনাথ এই কৃষির যন্ত্র ব্যবহার করেছিলেন। আর আমরা কত পিছনে এসে আজকে প্রযুক্তির কথা বলছি। আমরা এখনও অনেক পিছিয়ে আছি। তারপরও আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ধান উৎপাদনে তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, আলু উৎপাদনে প্রথম, মরিচ উৎপাদনে প্রথম এবং অন্যান্য ফসল উৎপাদনে সফলতা অর্জন করেছে। তাই প্রযুক্তির বিকল্প নাই। প্রযুক্তিকে অবশ্যই ব্যবহার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার এই স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।’
     
    ইসমত আরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এবং স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম। 
     
    এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা। 
     
    এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এরপর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
     
    মেলার সংশ্লিষ্টরা  জানান এবারে স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে বগুড়ার জমিতে ফলানো বিভিন্ন ধরনের সবজি এবং কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখানো হয়েছে। 
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬