সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের শ্বাশুড়ির ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকারের শ্বাশুড়ি মকছুদা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি... রাজিউন)।
তিনি মঙ্গলবার বেলা দুইটায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাঁচ ছেলে,চার মেয়ে, নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন রেয়াজুল আলম রাজু, উপাধ্যক্ষ (কলেজ) শফিউল আলম সাজু, উপাধ্যক্ষ (স্কুল) সুফিয়া বানু শিল্পী, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাংবাদিক মো. আমিরুজ্জামান,এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি