প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় বগুড়া প্রেস ক্লাবের দোয়া মাহফিল
বগুড়া প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনার্থে বাদ আছর ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ক্লাবের
উপস্থিত ছিলেন, সহসভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওসার, মাসুদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর
রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আজম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম,
নির্বাহী কমিটির সদস্য আরিফ রেহমান, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, তানসেন
আলম, নাজমূল হুদা নাসিম ও আব্দুর রহিম। সিনিয়র সদস্য আব্দুর রহিম বগ্রা, রেজাউল হাসান রানু, মুর্শিদ আলম, রবিউল করিম হেলাল, বাদল চৌধুরী, মহসিন আলী রাজু, মোহন আকন্দ, মেহেরুন সুজন, কালাম আজাদ, আবুল কালাম আজাদ, মুহাম্মাদ সালামসহ প্রেসক্লাবের
শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বগুড়া বায়তুর রহমান সেন্টার মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ হাজেফ আব্দুল্লাহ হোসাইন। মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলদেশ ব্যাংক স্টাফ কোয়াটার পেশ ইমাম মুফতি মাওলানা মুহাঃ আমিনুল ইসলাম আজাদী। দোয়া মাহফিলে বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু ও দৈনিক উত্তরবার্তার সম্পাদক সাবেক সভাপতি মাহবুব উল আলমের সুস্থতা কামনা করা হয়। এছাড়া প্রেসক্লাবের সকল সদস্যের সুখ সমৃদ্ধি কামলা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি