পার্বতীপুর পৌর মেয়রের উদ্যোগে ইফতার মাহফিল
দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর পৌর মেয়রের উদ্যোগে নতুন পৌর ভবনের সামনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার (৩ এপ্রিল) আয়োজিত ইফতার মাহফিলে এক হাজার রোজাদার মানুষকে ইফতার করানো হয়।
জানা গেছে,পার্বতীপুর পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন এর উদ্যোগে এবং ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডু-নেশন ফাউন্ডেশন ট্রাস্ট, পার্বতীপুর পৌরসভা ও হ্যালো পার্বতীপুর এর সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিলে এই এলাকার শ্রমজীবী (ভ্যান, রিক্সা, অটো শ্রমিক ও দিনমজুর) ও অতি দরিদ্র মানুষেরা অংশ নেয়। ইফতার মাহফিলে পৌর মেয়র নিজে উপস্থিত থেকে তদারকি করেন। এ সময় ডু-নেশন ফাউন্ডেশনের পক্ষে মাহতাব লিটন ও হ্যালো পার্বতীপুর এর পক্ষে মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ