Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:১০
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:১০

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:১০
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৩ ০০:১০

    বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত

    বরিশালের বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী তুলার মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ১ লা বৈশাখ ভোর ৭ টা থেকে শুরু হয়ে দিনভর বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে শিতলা,মনষা ও কালি মন্দির সংলগ্ন রাস্তার ওপরে ঐতিহ্যবাহী এ তুলার মেলা বসে। সনাতন ধর্মালম্বীরা চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে সকাল ও সন্ধ্যায় শিতলা,মনষা ও কালি মন্দিরে পুজা অর্চণা করে থাকেন। আর মন্দির সংলগ্ন রাস্তার ওপর বসে তুলার মেলা।

    মেলায় বানারীপাড়া,স্বরূপকাঠি,উজিরপুর ও ঝালকাঠি এলাকা থেকে লোকজন নিজেদের শিমুল গাছের  তুলা সংগ্রহ করে বিক্রির জন্য এ মেলায় নিয়ে আসেন। সাধারণ মানুষ এ মেলা থেকে তুলা ক্রয় করে লেপ,তোষক ও বালিশ তৈরী করেন। তবে বালিশ তৈরীর জন্য এ তুলা বেশী ব্যবহার হয়। এ বছর প্রতি কেজি শিমুল তুলা সাড়ে ৪শত থেকে ৫শত টাকায় বিকিকিনি হয়েছে।

    মেলায় আসা উজিরপুরের নারায়ণপুর গ্রামের কৃষ্ণ,বানারীপাড়ার মাদারকাঠি গ্রামের আ.সালাম ও রবিন জানান, তারা এ বছর তুলার দাম পেয়ে খুশি। এ প্রসঙ্গে বানারীপাড়া বন্দর বাজারের নুর বেডিং স্টোরের স্বত্ত্বাধিকারী  আ.সালাম জানান, এ মেলা থেকে সাধারণত গৃহস্তরা তুলা ক্রয় করে থাকেন। শুুকাতে হয় এবং মূল্য বেশী হওয়ায় তারা এ তুলা ক্রয় করেন না। দেড় -দুই কেজি শিমুল তুলায়  একটি বালিশ ও ১৪-১৫ কেজি তুলায় লেপ-তোষক তৈরী করা যায় বলেও জানান তিনি।

    এ বিষয়ে বানারীপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম সমদ্দার  জানান,এক সময় বড় বাড়ির পুকুর পাড়ে চৈত্র সংক্রান্তিতে তুলাসহ নানা পণ্যের বৃহৎ মেলা বসতো। সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল ওই পুকুরের সম্পত্তি ক্রয় করে সেখানে তিনি বাড়ি নির্মাণের ফলে সীমানা প্রাচীরের বাহিরে মন্দির সংলগ্ন রাস্তার ওপর শুধু তুলার মেলা বসে এখনও অতীত ঐতিহ্যকে ধারণ করে আছে। মেলা ও চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে এ মন্দিরে শীতলা,কালি ও নীল পুজা হয় বলেও জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬