Journalbd24.com

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • লিচুর রাজ্য দিনাজপুর, থোকায় থোকায় দুলছে কাঁচাপাকা লিচু
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৬ মে, ২০২৩ ২৩:৫৩
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৬ মে, ২০২৩ ২৩:৫৩

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    লিচুর রাজ্য দিনাজপুর, থোকায় থোকায় দুলছে কাঁচাপাকা লিচু

    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৬ মে, ২০২৩ ২৩:৫৩
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৬ মে, ২০২৩ ২৩:৫৩

    লিচুর রাজ্য দিনাজপুর, থোকায় থোকায় দুলছে কাঁচাপাকা লিচু

    আম-লিচুতে ভরপুর দিনাজপুর এবং খাদ্যের ভান্ডারও বলা হয় এই জেলাকে। প্রতিটি লিচু গাছ থেকে মুকুল ঝোড়ে গুটি হয়ে এখন লিচুতে পরিণত হয়েছে। আগামী ১২ থেকে ১৪ দিনের মধ্যে এসব লিচু পাড়া এবং বাজারজাত করবেন লিচু চাষিরা। চলতি মৌসুমে এবার জেলার ১৩টি উপজেলায় ৫ হাজার ৭২৬ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর।

     
    জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, বাড়ির আঙ্গিনা সহ কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, প্রায় গাছে দুলছে সবুজ রঙের লিচু। আবার কিছু গাছের লিচু লালচে পাকার মতো রঙ ধরেছে। হয় তো এসব লালচে রঙের লিচু ১০ থেকে ১৫ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে উঠবে।
     
    এসব বাগানে চাইনাথ্রী, মাদ্রাজি ও বোম্বে জাতের লিচু গাছ রয়েছে। চাষিরা বাগানে পানি সেচ সহ পোকামাকড় দমনের ঔষধ স্প্রে করছেন। এছাড়াও পশু-পাখির হাত থেকে লিচু রক্ষার জন্য গাছে গাছে নেটজাল ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন। 
     
    হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের লিচুচাষি, গোলাম মোস্তফা বলেন, সাড়ে ৫ বিঘা জমির উপর আমাদের এই বাগান। এখানে প্রায় ৩২০ টি চাইনাথ্রী জাতের লিচু গাছে আছে। ১০ বছর আগে এই বাগান তৈরি করেছি। বিগত ৭ বছর যাবৎ বাগানে ফল পাচ্ছি। গত বছরে দেড় লাখ টাকার লিচু বিক্রি করেছি। গতবারের চেয়েও এবছর লিচুর ফলন অনেকটা ভাল। আশা করছি এই মৌসুমে দুই থেকে আড়াই লাখ টাকার লিচু বিক্রি করতে পারবো।
     
    ঘোড়াঘাট পৌর এলাকার আব্দুল আজিজ বলেন, আমার বাড়িতে একটা চাইনাথ্রী জাতের লিচু গাছ আছে। প্রায় গাছটির বয়স ১৫ বছর হবে। প্রতি বছর এই গাছে প্রচুর লিচু ধরে এবং লিচুগুলো খুব মিষ্টি ও সুস্বাদু। এবার ফলন অনেক ভাল। আবহাওয়া ভাল থাকলে আশা করছি ফলনও ভাল পাবো।
     
    ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান বলেন, আম-লিচুতে ভরপুর দিনাজপুর। এরি অংশ হিসাবে ঘোড়াঘাটে লিচুর চাষ ভাল হয়েছে। উপজেলায় ৬৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। এর মধ্যে ১২৬টি লিচুর বাগান রয়েছে। ফলন গতবারের চেয়ে এবার অনেক ভাল। আমরা লিচু চাষিদের পোকামাকড় দমনের কীটনাশক স্প্রে সহ বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। 
     
    হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, এই উপজেলায় লিচুর ফলন অনেক ভাল। উপজেলায় ১৩ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। আমরা লিচুর বিভিন্ন বাগান পরিদর্শন করছি এবং কৃষকদের গাছ পরিচর্যার জন্য পরামর্শ দিয়ে আসছি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে লিচু চাষিরা তাদের কাঙ্ক্ষিত লিচু পেড়ে বাজারজাত করবেন। 
     
    এবিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, চলতি মৌসুমে এবার জেলায় ৫ হাজার ৭২৬ হেক্টর জমিতে লিচুর চাষ করেছেন কৃষকেরা। উপজেলার কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা লিচু চাষিদের সেবা দিয়ে আসছে। আশা করছি ফলনও ভাল পাবে লিচু চাষিরা। 
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬