Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে ৮৬টি কোরবানির গরু প্রস্তুত সুমনের খামারে
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ০০:০০
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ০০:০০

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    হিলিতে ৮৬টি কোরবানির গরু প্রস্তুত সুমনের খামারে

    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ০০:০০
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ০০:০০

    হিলিতে ৮৬টি কোরবানির গরু প্রস্তুত সুমনের খামারে

    আসছে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ। আর ঈদকে ঘিরে দিনাজপুরের হিলিতে সুমন সরকারের খামারে প্রস্তুত ৮৬টি বিভিন্ন উন্নত জাতের গরু। নিজেকে স্বাবলম্বী করতে গরুর খামার দিয়েছেন এই খামারি। এসব গরুর দাম সর্বনিম্ন ২ লাখ থেকে ২০ লাখ  টাকা বিক্রি হবে। খামারে ১০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর খামারটি পরিদর্শন এবং চিকিৎসাসেবা দিয়ে আসছেন।

     
    হিলি চুড়িপট্টির (ক্যাম্পপট্টি) সুমনের খামারে গিয়ে দেখা যায়, খামারে সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে উন্নত জাতের গরু। গরুগুলো মোটা, তরতাজা ও লালচে রঙের। আর মাত্র এক মাস পর কোরবানির ঈদ। এসব গরু ঈদের বাজারে বিক্রি করা হবে। এখন থেকেই খামারে গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা। 
     
    খামার দেখাশোনার জন্য কাজ করেন ১০ জন শ্রমিক। তারা মাসিক বেতন হিসাবে কাজ করছেন। খামারের পাশে রয়েছে ঘাসের ক্ষেত। ক্ষেত থেকে তারা ঘাস কেটে এসব গরুকে খাওয়ায়। ঘাসের পাশাপাশি খড়, ভুষি, খৈল ও ছোলা খাওয়ানো হয়। দিনে প্রতিটি গরুর খরচ বাবদ মালিকের ব্যয় হয় ৪০০ টাকা। আবার এক একজন শ্রমিককে মাসে বেতন দেন ১৫ থেকে ২০ হাজার টাকা। কোরবানিতে গরুগুলো বাজারজাত করে অধিক মুনাফার আশা করছেন তিনি। খামারে দুইটি গাভি রয়েছে, যা থেকে প্রতিদিন ৪৫ থেকে ৫০ লিটার দুধ সংগ্রহ করেন খামারি। এছাড়াও এই খামারিতে কাজ করে সুন্দর ভাবে সংসার চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। 
     
    শ্রমিকরা বলেন, খামারের শুরু থেকে এখানে আমরা কাজ করি। ঘাস, খড় কেটে গরুকে খাওয়ায়। পাশাপাশি খৈল, ভুষি ও ছোলাও খাওয়ানো হয়। খামারের যত্ন নিতে আমরা কোন ত্রুটি রাখি না। কোরবানি ঈদ আসতে এখনও এক মাসের বেশি সময় আছে। আমরা আরও গরুগুলোকে আকর্ষণীয় করে তুলবো। মালিক যাতে লাভবান হয় সেই ভাবে খামারের যত্ন নিচ্ছি। 
     
    খামারের মালিক সুমন সরকার বলেন, নিজেকে স্বাবলম্বী করতে ৪ মাসের পুজেক্ট নিয়ে খামার করেছি। আমার খামারে ৮৬টি গরু আছে, এসব গরু ২ লাখ থেকে সর্বোচ্চ দাম প্রায় ২০০ লাখ টাকা হবে। রাজা-বাদশা নামের দুইটি গরু আছে, আশা করছি তাদের ২০ লাখ টাকা করে দাম পাবো। অনলাইনে কেউ যদি আমার খামারের গরু কিনতে চান, তাহলে আমি গরু পৌঁছে দিবো। কোরবানি ঈদে গরু বিক্রি করে আবার নতুন করে সংগ্রহ করবো। সরকার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার খামারটি আরও বাড়াতে পারবো।
     
    ডাঃ মোছাঃ নাছরিন খাতুন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাকিমপুর বলেন, আমাদের হাকিমপুর উপজেলায় মোট গরু, মহিষ ও ছাগলের খামার রয়েছে ৩ হাজার ২৩৯ টি। ঈদ উপলক্ষে  ১৫ হাজার ৭৩৭ টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তার মধ্যে চাহিদা আছে ১৪ হাজার ২২টি। চাহিদা ছাড়াও অতিরিক্ত রয়েছে ১ হাজার ৭১৫টি কোরবানির পশু। পৌর এলাকার চুড়িপট্টি এলাকায় সুমন মন্ডলের একটি বড় উন্নত জাতের গরুর খামার রয়েছে। আমরা প্রতিনিয়ত খামারটি পরিদর্শন করছি এবং গরুগুলোকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। আশা করছি গরুগুলো কোরবানিতে বাজারজাত করে অনেক লাভবান হবেন খামারি।
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬