Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হাকিমপুরে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৩:৪৭
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৩:৪৭

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    হাকিমপুরে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৩:৪৭
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৫ জুন, ২০২৩ ১৩:৪৭

    হাকিমপুরে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

    দিনাজপুরের হাকিমপুরে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার কাহের আলীর বিরুদ্ধে। জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

     
    বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা একজন ভুমিহীন। প্রধানমন্ত্রী আমাদের জন্য বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন। কিন্তু বীর নিবাস নির্মাণের শুরু থেকে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছে ঠিকাদার কাহের আলী। দরপত্রে ১নং ইটের খোয়া দিয়ে ভীতের ঢালাইয়ের কথা থাকলেও ২নং ইটের খোয়া দিয়ে ঢালাই দিয়েছে। বালু দিয়ে মেঝে ২ফিট ভরাট থাকলেও মাটি ও কাঁদা মাটি দ্বারা ভরাট করে। আমি প্রতিবাদ করলে ১ফিট বালু দেয়। মেঝে ১নং ইট দ্বারা সলিং দরপত্রে থাকলেও তা ভাঙা ইট দিয়ে মাঝেমধ্যে ফাঁকা করে সলিং করে। মেঝের উপর ১নং ইটের খোয়া দিয়ে ৩ ইঞ্চি সিসি ঢালাইয়ের কথা থাকলেও ২নং ইটের খোয়া দ্বারা ১ ইঞ্চি ঢালাই দিয়েছে। নিম্নমানের কাঠ দিয়ে তৈরি করেছে দরজা। দরপত্রে ৪ ভাগ সিমেন্ট দিয়ে প্লাস্টার করার কথা, কিন্তু তা ৬ ভাগে করা হয়েছে। দরপত্রে জানালার গ্রিল ৫ এমএম ফ্লাট বার থাকলেও  সেটিও ২ এমএম বার লোহা দিয়ে তৈরি করেছে। এছাড়াও সম্পুর্ন লোহা ঝালাই না করে কোনরকম ফ্রেম তৈরি করেছে। জানালার বাহিরের অংশে ১.২ এমএম এলুমিনিয়াম দিয়ে গ্লাসের ফ্রেম তৈরির কথা থাকলেও তা নিম্নমানের এলুমিনিয়াম ব্যবহার করেছে। দরপত্রে ছাদের উপরের অংশে পাথর কুঁচি দ্বারা ঢালাইয়ের কথা উল্লেখ থাকলেও তা ইটের কুঁচি দ্বারা ঢালাই দেওয়া হয়েছে।
     
    তিনি আরও বলেন, আমি বয়োবৃদ্ধ মানুষ বিভিন্ন অফিসে যেতে পারবো না। তাই লিখিত ভাবে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে অনিয়মের নির্মাণ কাজ পরিবর্তন করবেন এবং বাঁকি কাজ সঠিকভাবে সম্পুর্ন করবেন।
     
    বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, সরকার আমাদের ঘর উপহার দিয়েছেন। কিন্তু ঠিকাদার কাহের আলী ঠিকমত কাজ করছে না। সব কিছুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। সিমেন্ট বালু, টাইস নিম্নমানের। আমি অনেক বলেছি কিন্তু কোন কথায় সে শোনে না।
     
    বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, দুই বছর হয়ে যাচ্ছে ঘরের কাজ সম্পুর্ন এখনও হয়নি। তিন মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা? ঘরের কোন কাজি ভাল না। আর দরজা তৈরি করেছে নিম্নমানের কাঠ দিয়ে, যেটা দরপত্রে ছিলো তা করেনি।
     
    হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, প্রধানমন্ত্রী এই উপজেলায় ১৩টি বীর নিবাস নির্মাণ করে দিচ্ছেন। কিন্তু শুরু থেকে কাজে ব্যাপকভাবে অনিয়ম-দুর্নীতি করে আসছে ঠিকাদাররা। এতো টাকা ব্যয়ে সরকার ঘরগুলো নির্মাণ করছেন, কিন্তু কোন কাজ ভাল হচ্ছে না। আমি চাই এসব বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস যেন সঠিকভাবে দরপত্র অনুযায়ী তৈরি করা হয়।  
     
    এবিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নিতে নির্দেশ করছি। 
     
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬