Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৩ ১৪:২৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৩ ১৪:২৩

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সৈয়দপুরে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৩ ১৪:২৩
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২৩ ১৪:২৩

    সৈয়দপুরে মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকিঃ থানায় জিডি

    নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরকে ধর্ষণের ঘটনায় থানায় দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশেরসহ নানা রকম হুমকি-ধমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার বাদী গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে তাঁর জীবনের নিরাপত্তার জন্য আসামীর পরিবারের চার সদস্যের নামে থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামী আলাউদ্দিনের স্ত্রী মোছা. রুবি বেগম, ভাই দুলাল হোসেন, ভাইয়ের বউ মোছা. আনু ও ভাতিজা মো. শাকিল হোসেনের নামে ওই সাধারণ ডায়েরী করা হয়েছে।

    থানায় দায়েরকৃত ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ীপাড়ার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (২৬) তাদের বাড়ি পাশের ফাঁকা মাঠে  ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। গত ২৭ জুন (মঙ্গলবার) বেলা আনুমানিক ১১টার সময়  মাঠে একা পেয়ে একই ইউনিয়নের উত্তর সোনাখুলী ধনীপাড়ার আলাউদ্দিন (৫৫) জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর বাবা নিজে বাদী হয়ে গত বুধবার (২৯ জুন) রাতে আলাউদ্দিনকে আসামী করে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর: ২৬, তারিখ: ২৯/০৬/২০২৩ইং। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামানকে ওই মামলাটির তদন্তের জন্য দায়িত্বভার দেওয়া হয়েছে। মামলার পর পরই আসামী আলাউদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছেন পুলিশ। আর থানায় ওই মামলা দায়েয়ের পর থেকে আসামীর পরিবারের লোকজন মামলাটি তুলে নিতে বাদীকে নানা রকম চাপ প্রয়োগ করে আসছে। 

    এদিকে, গত ৩ জুলাই বিকেল আনুমানিক তিনটার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিছুজ্জামান মামলাটি তদন্তের জন্য ঘটনাস্থলে যান। এ সময় সেখানে মামলার বাদী ওসমান গণিও হাজির হন। আর আগে থেকে সেখানে মামলার আসামী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান মামলা তদন্তের কাজ শেষে সেখান থেকে চলে আসেন। এ সময় মামলার আসামীর পরিবারের সদস্যরা সেখানে বাদীকে একা পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। মামলা তুলে না নিলে বাদীকে মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়া,একাকী পেলে খুন-জখম করে লাশ গুম করাসহ মিথ্যে মামলায় জেল খাটানোর হুমকি-ধমকি প্রদর্শন করে আসামীর পরিবারের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে। এ অবস্থায় আসামীর পরিবারের সদস্যদের অব্যাহত নানা রকম হুমকিধমকিতে বাদী নিজে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই তিনি নিজের জীবননাশের আশঙ্কায় ও জীবনের নিরাপত্তায় সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ২২৬, তারিখ: ০৪/০৭/২০২৩ইং।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, মামলার বাদী কর্তৃক গ্রেপ্তারকৃত আসামীর পরিবারের চার সদস্যের নামে থানায় সাধারণ ডায়েরীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬