Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশার পূর্ণভবা নদীতে অবাধে চলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন
    ডিএম রাশেদ পোরশা (নওগাঁ)
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৫
    ডিএম রাশেদ পোরশা (নওগাঁ)
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৫

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    পোরশার পূর্ণভবা নদীতে অবাধে চলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন

    ডিএম রাশেদ পোরশা (নওগাঁ)
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৫
    ডিএম রাশেদ পোরশা (নওগাঁ)
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৩ ১২:৫৫

    পোরশার পূর্ণভবা নদীতে অবাধে চলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধন

    নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী পূর্ণভবা নদী ও বিভিন্ন খাল-বিল এখন বর্ষার পানিতে উপচিয়ে যাচ্ছে। বর্ষায় নদী ও খাল-বিলের চারদিকে এখন থৈ-থৈ পানি। বর্ষা মৌসুমের শুরুতে নদীতে পানি আসার সাথে সাথে দেখা মেলে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ। কিছুদিন পর ঐ মাছগুলো হয়ে যায় ডিমওয়ালা মা মাছ। থেকে যায় অনেক পোনা মাছও। বর্তমান সময়ে নদী ও খাল-বিলে দেখা মিলছে ডিমওয়ালা মা ও পোনা মাছ। বর্তমান সময়ে মৎস্য ভাণ্ডার খ্যাত দেশের এই নদী ও খাল-বিলে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা ও পোনা মাছ নিধনের মহোৎসব শুরু হয়েছে। দেখেও না দেখার ভান করে আছে মৎস্য বিভাগ।

    জানা গেছে, নিষিদ্ধ নেট কাঁপা কারেন্ট জাল, বাদাই জাল, রিং জাল, সুতির জাল, খৈলশুনি, কর্চালসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে অবাধে চলছে এখানে মা ও পোনা মাছ ধরার মহোৎসব। হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির মা ও পোনা মাছ।  

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার শকুনের বিল, হুলদির বিল, মহারাটের বিল, চন্দ্রের বিল, বগলা উজল বিলসহ বিভিন্ন জলাশয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জাল, রিং জাল, সুতির জাল, খৈলশুনিসহ মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা ও পোনা মাছ নিধনযজ্ঞে মেতে উঠছে একশ্রেণির অসাধু মৎস্য শিকারিরা। এসব অসাধু মৎস্য শিকারিরা শৈল, টাকি, টেংরা, সিং, বোয়ালসহ জালের মধ্যে যা পাচ্ছে সবগুলো ধরে বাজারে দেদারচ্ছে বিক্রি করছেন। এসবের মধ্যে অধিকাংশই ডিমওয়ালা মা ও পোনা মাছ। 

     এ ব্যাপারে স্থানীয় জেলে শফিকুল ইসলাম ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরার কথা স্বীকার করে বলেন, এখানকার জেলেরা সকলেই গরিব মানুষ। জেলেদের পেশাই হচ্ছে মাছ ধরা। নদী-নালা, খাল-বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে ঐ অর্থ দিয়েই আমাদের সংসার চলে। তাই ইচ্ছে না থাকলেও আমরা বাধ্য হই ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরতে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান স্বীকার করে জানান, চলতি মৌসুমেই ৩বার মোবাইল কোর্ট করা হয়েছে। নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জাল নষ্ট করা হয়েছে। জেলেদের নিষেধ করা হচ্ছে। তবুও থামছে না জেলেরা। আমাদের অজান্তে জেলেরা ডিমওয়ালা মা ও পোনা মাছ ধরছে বলে দাবী করেন তিনি। 

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬