Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘিতে বিএডিসির গুদাম থেকে সার চুরির দায়ে গুদামরক সাময়িক বরখাস্ত
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২৩ ১৩:৩২
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২৩ ১৩:৩২

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    আদমদীঘিতে বিএডিসির গুদাম থেকে সার চুরির দায়ে গুদামরক সাময়িক বরখাস্ত

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২৩ ১৩:৩২
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২২ জুলাই, ২০২৩ ১৩:৩২

    আদমদীঘিতে বিএডিসির গুদাম থেকে সার চুরির দায়ে গুদামরক সাময়িক বরখাস্ত

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সারের গুদাম থেকে ৯৪ দশমিক ২ মেট্রিক টন সার চুরির ঘটনায় প্রাথমিক প্রমাণ পেয়ে গুদামরক ও বিএডিসির উপসহকারী পরিচালক জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার চেয়ারম্যানের নির্দেশে বিএডিসির সচিব মো. আশরাফুজ্জামান স্বারিত চিঠিতে এ তথ্য জানা যায়।

    বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, সারের বর্তমান মজুত জানার জন্য আবার গণনা করা হচ্ছে এবং সার আত্মসাতের ঘটনায় গুদাম রক্ষক জসিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে সার চুরির অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শনের পর বিএডিসির উপ-প্রধান (পরিকল্পনা) জামাল উদ্দীন ও জনসংযোগ কর্মকর্তা মঈনুল ইসলামকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেন বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ। টাস্কফোর্স অভিযোগের সত্যতা পেয়ে তাঁকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বগুড়া আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়। বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
    সরেজমিনে গুদামে গিয়ে জানা গেছে, সান্তাহারে বিএডিসির গুদামরকের দায়িত্বে থাকা জসিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভুয়া চালানের মাধ্যমে গুদাম থেকে ১৮ দশমিক ৩০০ মেট্রিক টন ডাই–অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ৪৪ দশমিক ১০০ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) ও ৩১ দশমিক ৮০০ ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার চুরির অভিযোগ ওঠে। অভিযোগের পর গত ২৬ এপ্রিল আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারসহ কর্মকর্তাদের নিয়ে সান্তাহার গুদাম পরিদর্শনে যান বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ। পরে তিনি বিএডিসি কর্মকর্তাদের দিয়ে দুই সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সদস্যরা গত সোমবার ওই গুদামে গিয়ে সারের বস্তা গুণে সার লোপাটের প্রমাণ পান। পরে তাদের সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    এদিকে সার লোপাটের বিষয়টি ধামাচাপা দিতে গুদামরক্ষক জসিউর রহমান মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গা থেকে সার সংগ্রহ করে পুনরায় গুদামে এনে রাখেন বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে কথা বলতে জসিউর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

    সার চুরির ঘটনায় গুদাম থেকে সার সরবরাহ ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেন একাধিক ডিলার। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ডিলাররা সার নেওয়ার জন্য গুদামে অপো করেন। পরে বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. কাজেম আলী সার সরবরাহের নির্দেশ দিলে বেলা তিনটার দিকে ডিলারদের সার সরবরাহ করা হয়। এ সময় গুদামরক্ষক জসিউর রহমানের বাসভবনে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন মো. কাজেম আলী। পরে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপরে নির্দেশে তিনি সার গণনার জন্য সেখানে যান।

     

    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬