পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ'র উদ্বোধন
পঞ্চগড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার(০৭আগষ্ট) সকালে দ্বারিকামারী- ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম খেলার উদ্বোধন ঘোষণা করেন। উক্ত খেলায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ও মাগুড়া প্রধান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রধান। দ্বারিকা মারী- ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না কুন্ডু। উদ্বোধনী খেলায় গরিনা বাড়ি ইউনিয়নের
দরদরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাহী পাড়া- ১ সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় দরদরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে জয়লাভ করে। খেলায় একটি পৌরসভা ও দশটি ইউনিয়নের ৪৪ টি দল অংশগ্রহণ করবে।

পঞ্চগড় প্রতিনিধি