Journalbd24.com

সোমবার, ৬ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গমাতা বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১১:২৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১১:২৮

    আরো খবর

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বঙ্গমাতা বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১১:২৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৩ ১১:২৮

    বঙ্গমাতা বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন
    বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে "বাংলার মাতা, বাংলাদেশের নেতা" শীর্ষক ছাত্রী সমাবেশ বুধবার বিকেল সাড়ে ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
     
    ছাত্রী সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।
     
    প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু  বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক জীবনে প্রায় ১৪ বছর জেলে ছিলেন। তার এই দুঃসময়ে বঙ্গমাতা এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এই মহীয়সী নারী জীবনের কথা ভাবেন নি, বঙ্গবন্ধুর সহযাত্রী হয়ে বাঙালী জাতিকে প্রতিষ্ঠা করতে নিজেকে উৎসর্গ করেছেন। বঙ্গমাতার অবদানের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার লিখিত বইতে বারবার উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে ছায়ার মত পাশে থেকেছেন বঙ্গমাতা। বঙ্গমাতা কখনো সক্রিয়ভাবে রাজনীতি করেননি, কিন্তু বুদ্ধিমত্তা ও সাহসিকতা দিয়ে যে রাজনীতির তিনি করেছেন নারী সমাজের জন্য অনুকরণীয়। দুঃসময় নেতা কর্মীদের সঙ্গে থাকা এবং নেতা কর্মীদের একত্রিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রয়েছে মহীয়সী এই নারীর। বঙ্গবন্ধুর  সংগ্রামী জীবনের সফলতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বঙ্গমাতা।  এখন দেশের উন্নয়নে হাল ধরেছেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কন্যা শেখ হাসিনা। দেশের উন্নয়নই এখন যার ধ্যানজ্ঞান।  এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী মুক্তির সকল পথ উন্মোচন করেছেন শেখ হাসিনা। সমাজের সকল ক্ষেত্রে এখন নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তাই শেখ হাসিনার জয়গান নারীদের গাইতে হবে।
     
    ছাত্রী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাগেবুল আহসান রিপু বলেছেন, বঙ্গমাতা গহনা বিক্রি করা টাকায় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীদের পরিবারকে সাহায্য করেছেন। বিদেশ থেকে বঙ্গবন্ধু ফ্রিজ নিয়ে এসেছিলেন। ঘরের সেই নতুন ফ্রিজ বিক্রি করে নেতাকর্মীদের সহায়তা করেছেন। তিনি বঙ্গবন্ধুর কাছে জেলখানায় সকল খবর পাঠাতেন এবং বঙ্গবন্ধুর নির্দেশনা অনুসারে তিনি পরবর্তী কর্মসূচি পালন করতেন। বঙ্গমাতার জীবনীতে শুধু বঙ্গবন্ধুকে এদেশের মানুষের সেবার জন্য পাশে থেকেছেন। নারীদের মুক্তির পথ ও পুরুষের পাশে নারীর অবদান তা বঙ্গমাতার জীবনী দেখলে বোঝা যায়। দেশের মানুষ আজ বঙ্গমাতা সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারছে। একসময় তা লুকিয়ে রাখা হয়েছিল।
     
    জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায়   ছাত্রী সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন।
     
    ছাত্রী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম রত্না, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রোকেয়া হল শাখা ছাত্রলীগের মেহেরুন্নেসা ইতি। ছাত্রী সমাবেশে সরকারি আজিজুল হক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, আইএইচটি ইনস্টিটিউট, সরকারি শাহ সুলতান কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
    সর্বশেষ সংবাদ
    1. গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
    2. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    3. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    4. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    5. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    6. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    7. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    সর্বশেষ সংবাদ
    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    গাক ইন্সটিটিউট অব টেকনোলজির তিনটি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬