শিবগঞ্জে গৃহ নির্মান উপ-পরিষদের নব-নির্বাচিত সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা গৃহ নির্মাণ উপ-পরিষদের নব-নির্বাচিত সদস্যদের অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয়তলায় সংগঠনের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী টুনুর সভাপতিত্বে উক্ত অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা গৃহ নির্মাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সহ সাধারণ সম্পাদক আনিছার রহমান রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বগুড়া জেলা গৃহ নির্মান শ্রমিক উপ-পরিষদ ও সহ-সভাপতি বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন মোঃ কামরুল আলম রিপু, সভাপতি বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ ও সভাপতি জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটি আলমগীর হোসেন আলম। আরো বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর ফারুক হোসেন। আমন্ত্রিত অতিথি যুগ্ম আহ্বায়ক মোখলেছার রহমান, সাবেক সভাপতি শিবগঞ্জ গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ আনিছার রহমান, মোঃ বেলাল হোসেন, মোত্তালেব হোসেন, আত্তাব হোসেন প্রাং, সাবেক সাধারণ শিবগঞ্জ গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ দুলাল সরকার।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ