Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া-৩ আসনে নৌকার মাঝি হতে চান রাজু খান
    আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৩
    আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৩

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    বগুড়া-৩ আসনে নৌকার মাঝি হতে চান রাজু খান

    আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৩
    আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৫৩

    বগুড়া-৩ আসনে নৌকার মাঝি হতে চান রাজু খান

    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে নৌকার মাঝি হতে চান  ৫ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত ও দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত সিরাজুল ইসলাম খান রাজু। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম খান রাজু দিন রাত বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। ২৭বছর ইউপি চেয়ারম্যান এবং ১০বছর উপজেলা চেয়ারম্যান থাকায় এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা সৃষ্ঠি রয়েছে। দীর্ঘ সময় জনপ্রতিনিধি থাকায় তৃনমুল নেতা-কর্মীদের সাথে তার ব্যাপক পরিচিত আছে। তার বলিষ্ঠ নের্তৃত্বে বিএনপি’র দূর্গ হিসেবে খ্যাত বগুড়া-৩ আসন(আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনী এলাকাকে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে। তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে দীর্ঘ দিন ধরে মাঠে ময়দানে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতিকের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।  তৃনমুল নেতা-কর্মী ও সাধারন ভোটারেরা তাকে ব্যাপক ভাবে সাড়া সাজিয়েছে। বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামের মোহাম্মদ আলী খানের বড় ছেলে সিরাজুল ইসলাম খান রাজু। ১৯৮৩ সালে সিরাজুল ইসলাম খান রাজু তৎসময়ের থানার বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান মাষ্টারের সাথে প্রতিদ্বন্দিতা করে গরুরগাড়ী মার্কা নিয়ে বিপুল ভোটে প্রথম বার আদমদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি। তার ব্যাপক জনপ্রিয়তার কারনে তিনি ৫ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন ২০০৮ সালে সাবেক বানিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিল (এমপির) হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন। আওয়ামীলীগে যোগদান করার পর থেকেই অদ্যবধি নৌকার মাঝি হিসাবে দলকে সামনের দিকে এগিয়ে নিতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামীলীগের দলীয় সমর্থনে পরিক্ষিত এই নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে দুই বার বিপুল ভোটে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান পদে জয় লাভ করেন। তিনি নিরলস ভাবে মানুষের সেবা করার পাশাপাশি রাজ পথের লড়াই সংগ্রাম ও মানবতাবিরোধী আন্দোলন সহ সকল আন্দোলনে নেতা-কর্মীদের পাশে থেকে উৎসাহ ও সাহস জুগিয়েছেন দিনের পর দিন। তার কার্যক্রমে দলীয় নেতা কর্র্মীরা খুশি হয়ে ২০১২ সালে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে তাকে ভোটের মাধ্যমে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দেন। দায়িত্ব পাবার পর থেকে আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকায় তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে অকান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার দক্ষতা ও দলীয় কর্মকান্ড দেখে এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইতি মধ্যে প্রায় শতাধিক অনুষ্ঠানে তার হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। ২০১৬ সালে সারাদেশে ইউপি নির্বাচনের সময় তার যোগ্য নেতৃত্বে বগুড়ার আদমদীঘি উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করেন। সর্বশেষ  ২০২০ সালের ১২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তাকে সম্মতিক্রমে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বগুড়া-৩ নির্বাচনী এলাকায় দলীয় ও রাজনৈতিক সকল কর্মসূচীতে অংশ গ্রহন করার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার নিজস্ব তহবিল থেকে সাধ্যমত আর্থিক অনুদান দিয়ে আসছেন। উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত আওয়ামীলীগের সদস্য নবায়ন, সংগ্রহ ও কর্র্মী সভায়, ভোট কেন্দ্র কমিটি গঠন,দলীয় সকল কর্মসূচী পালন করার পাশাপাশি দলের ভীত মজবুত করতে কাজ করে যাচ্ছেন তিনি। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে নিজেকে প্রকাশ করে দিন রাত প্রচার প্রচারনা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলা সকল শিক্ষকদের নিয়ে তিনি এক বিশাল শিক্ষক সমাবেশ করেছেন। ইতি মধ্যে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়  তৃনমূল নেতা-কর্মীরা সিরাজুল ইসলাম খান রাজুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কান্ডারী হওয়ার জন্য সমর্থন জানিয়েছেন। আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কুদরত-ই-এলাহী কাজল,দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর ইসলাম সহ সর্বস্তরের নের্তাকর্মীদের অভিমত বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে সিরাজুল ইসলাম খান রাজুকে নৌকার মনোনয়ন দিলে বিপুল ভোটে  নির্বাচিত হবে বলে শত ভাগ আশাবাদী। এ বিষয়ে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, তৃণমুল নেতা-কর্র্মী ও সাধারন জনগন আমার পাশে আছেন। আওয়ামীলীগ থেকে মনোনয়ন (নৌকা প্রতিক) পেলে আমি বগুড়া-৩ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব বলে আশাবাদী। 

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬