Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৭

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুরে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৭

    সৈয়দপুরে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ

    নীলফামারীর সৈয়দপুর শহরে দহলা ব্রীজের নিচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাঁধা প্রদান করে জলাবদ্ধতার সৃষ্টি, হাজারো পরিবারকে পানিবন্দি ও শত শত হেক্টর আমন ক্ষেত নষ্টের প্রতিবাদে রংপুর -দিনাজপুর সড়ক দুই ঘন্টা অবরোধ করা হয়েছে। গতকাল  বুধবার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে এলাকাবাসীর ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়।

    গত কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারণে সৈয়দপুর পৌরসভার ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। মূলত: শহরের শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) দহলা ব্রীজের নিচ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহের বাঁধা প্রদানের কারণে ওই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উল্লিখিত এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হওয়াসহ উঠতি আমন ক্ষেত পানিতে ডুবে নষ্টের উপক্রম হয়ে পড়েছে। এ অবস্থায় পানিবন্দী  হাজারো পরিবারকে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা, আমন ধান ক্ষেত বাঁচাতে বিক্ষুদ্ধ এলাকা ওই সড়ক অবরোধ কর্মসূচি করে। এলাকাবাসী প্রথমে মানববন্ধন দাঁড়ালেও  পরবর্তিতে তারা রংপুর-দিনাজপুর সড়কে  অবরোধ  সৃষ্টি করে।

    এ সময় প্রায় ২ ঘন্টা রংপুর-দিনাজপুর সড়ক অবরোধ করা হয়।  এতে সড়কটির উভয় পাশে বিপুল সংখ্যক বিভিন্ন ধরণের যানবাহন আটকা পড়ে। ফলে যানবাহনে থাকা লোকজন চরম ভোগান্তির শিকার হন।

    সড়ক অবরোধ চলাকারে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরোজা বেগম,  সৈয়দপুর সিটি বাস্তবায়ন কমিটির আহবায়ক তামিম রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ, কৃষক জোবেদ আলী, সিরাজুল ইসলাম, মো আবু তালেব প্রমূখ।

    সড়ক অবরোধ শেষে দহলা ব্রীজের নিচে নিয়ে পানির স্বাভাবিক প্রবাহ চালু, জলাবদ্ধতার দূরীকরণে আশু পদক্ষেপ গ্রহনের  দাবিতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।  নীলফামারী জেলা প্রশাসক বরাবরে প্রদত্ত স্মারকলিপিটি  সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নিবাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম স্মারকলিপিটি গ্রহন করেন।

    এছাড়াও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিনকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬