Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১০
    পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৩ ১৪:১০

    পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেললাইন সহ রেলওয়ে মালামাল উদ্ধার

    দিনাজপুরের পার্বতীপুরে চুরি হয়ে যাওয়া রেল লাইনসহ রেলের বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের  মালামাল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলা ও বদরগঞ্জ উপজেলা  এলাকা থেকে রেলওয়ে মালামাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

    জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার  ভবানীপুর-মধ্যপাড়া পাথরখনি রেলপথটি দীর্ঘ দিন ধরে অব্যবহৃত থাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে এখানকার রেল লাইন। এরই মধ্যে ওই রেল পথের প্রায় ৫ কিলোমিটার রেল লাইন চুরি করে নিয়ে গেছেন চোরচক্রের সদস্যরা। সম্প্রতি স্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে রেল লাইন উদ্ধারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। বিভিন্ন সময়ে চুরি যাওয়া এসব মালামাল একটি বাড়িতে মজুত রাখা আছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

    অভিযান পরিচালনাকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের মৃত শ্রী মেইল্লা কান্তির ছেলে করুনা কান্তির বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে বিশেষ কায়দায় রাখা ১ ফিট দৈর্ঘ্যের ১০টি রেলের কাটা অংশ, ১ ফিট সাইজের ২টা ফ্রেন্স, ৪টি হুকের টুকরা, ৪ পিস ওয়েব এবং তিনটি ই সাইজের ৫৩টি রেলের টুকরা উদ্ধার করা হয়।

    এ সময় অন্য আরেকটি তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় পার্বতীপুর উপজেলার সীমান্তবর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর শেখপাড়া গ্রামে। ওই গ্রামের মৃত সোবহানের ছেলে হারিজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় রেল লাইনের ৪ ফিট দৈর্ঘ্যের ৬০ পিস ফ্রান্স (রেল লাইনের উপরের পাত)।

    অভিযানকালে উভয়ের কেউ বাড়িতে না থাকায় অবৈধভাবে মজুতের অভিযোগে তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযানকালে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম, এসআই সাজিদ হাসান, রেলওয়ে নিরাত্তা বাহিনীর সিআই আহসান হাবিব, পার্বতীপুর রেলওয়ের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী/পথ আল আমিনসহ রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, অভিযান পরিচালনাকালে বাড়িতে কেউ না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যাদের বাড়ি থেকে এসব রেলের মালামাল পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার হওয়া মালামাল পার্বতীপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী(পথ) আল আমিনের নিকট হস্তান্তর করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬