Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সান্তাহার রেলওয়ে লেভেলক্রসিংয়ের মধ্যে বাজার, ঝুঁকি নিয়ে চলে ট্রেন
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৩:৪০
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৩:৪০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সান্তাহার রেলওয়ে লেভেলক্রসিংয়ের মধ্যে বাজার, ঝুঁকি নিয়ে চলে ট্রেন

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৩:৪০
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৩ ১৩:৪০

    সান্তাহার রেলওয়ে লেভেলক্রসিংয়ের মধ্যে বাজার, ঝুঁকি নিয়ে চলে ট্রেন

    বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর বৃহত্তম জংশন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার। জংশন স্টেশনটি শহরের মাঝখানে হবার কারনে রেলপথ স্থাপনের সময় থেকে রয়েছে লেভেলক্রসিং ব্যবস্থা। এই লেভেলক্রসিং দিয়ে শুধু যান ও যানবাহন চলাচল ছাড়া লেভেলক্রসিং ও অভ্যন্তর এলাকা সার্বক্ষনিক ১৪৪ ধারার আওতাভুক্ত। কিন্তু কেউ মানে না সে আইন। 

    জানা গেছে, ১৯৮০ সালের শুরুতে লেভেলক্রসিংয়ের দুই ধারে অস্থায়ী ভাবে দুই-চারজন হকার বসতে শুরু করে। এক পর্যায়ে স্থায়ী হয়ে যায়। এর পর শুরু হয় জায়গা দখলের মহোৎসব। সামান্য সময়ের ব্যবধানে গড়ে উঠেছে প্রায় দুইশ’ অবৈধ দোকানের বাজার। সান্তাহারের বাহিরের লোকজনকে প্রশ্নের সুরে বলতে শোনা যায় এটা কি ‘রেলপথের মধ্যে বাজার না কি বাজারের মধ্যে রেলপথ’। এই অবৈধ বাজার থেকে স্টেশন মাস্টার, রেলওয়ে থানা, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, দলীয় নেতা এবং ‘নামী-দামী সাংবাদিক’সহ নানা জনের নামে আদায় করা হয় লাখ টাকার চাঁদা।

    এদিকে রেলওয়ে অভ্যন্তরে পিডিবি’র বিদ্যুৎ ব্যবহার করার আইন না থাকলেও পিডিবি এলাকার দুইটি বিদ্যুৎ সংযোগ থেকে অবৈধ ভাবে বাজারের ওই সব দোকানে বিদ্যুৎ সরবরাহ করে মাসে লাখ টাকার বাণিজ্য করে আসছেন সংযোগ গ্রহনকারিরা। পাশাপাশি অবৈধ এই বাজারের ১০/২০ বর্গ ফুট পরিসরের একেকটি দোকানের পজিশন বেচা-কেনা হয় পাঁচ থেকে ১০ লাখ টাকায়। এই অবৈধ বাজার গড়ে উঠার সময়ে চলাচল করতো হাতে গোনা কয়েকটি ট্রেন। বর্তমানে ট্রেন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে অর্ধশত। একারনে মারাত্মক ঝুঁকিপুর্ণ হয়ে গেছে ট্রেন চলাচল।

    সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করা মাত্র একশ’ মিটার দুরে (উত্তর দিকে) রয়েছে রেলওয়ে লেভেলক্রসিং। মিটারগেজ, ব্রডগেজ এবং ডুয়েলগেজ সমৃদ্ধ এই লেভেলক্রসিংয়ের অভ্যন্তরে রেললাইনের উপড় ও রেললাইন ঘেঁষে রয়েছে নানা পণ্যের প্রায় দুইশ’ দোকান। পঞ্চগড়, চিলাহাটি ও লালমনিরহাট এবং ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল রুটে আপ ও ডাউনে বর্তমানে চলচল করা ৪৮ ট্রেনের চালকরা লেভেলক্রসিং অতিক্রম করার সময় পড়েন মহাবিপাকে। চলতি বছরের জানুয়ারি মাসে রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে লেভেলক্রসিং অভ্যন্তরের বাজার উচ্ছেদ করার জন্য স্টেশন মাস্টার, রেলওয়ে থানা ও নিরাপত্তা বাহিনীকে চিঠি দেয়। কিন্তু এখনো উচ্ছেদ হয়নি।

    এবিষয়ে জানতে চাইলে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়ীত্ব) হাবিবুর রহমান, রেলওয়ে থানার অফিসার ইনচার্য মোক্তার হোসেন বলেন, এসংক্রান্ত কোন চিঠি পাওয়া যায়নি। 

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬