Journalbd24.com

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঢাকার মঞ্চে অনুষ্ঠিত হল বাঙলা মূকাভিনয় উৎসব
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৯

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    ঢাকার মঞ্চে অনুষ্ঠিত হল বাঙলা মূকাভিনয় উৎসব

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৯

    ঢাকার মঞ্চে অনুষ্ঠিত হল বাঙলা মূকাভিনয় উৎসব

    বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (২৪ অক্টোবর) সেগুন বাগিচাস্থ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ঢাকা বিভাগের বাঙলা মূকাভিনয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবের উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র থেকে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি ছিলেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা পরিচলক বাবুল বিশ্বাস, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন, সেক্রেটারি জেনারেল মাহবুব আলম ও বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের সেক্রেটারি জেনারেল সোহাগ আশরাফ। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক (যোগাযোগ) সোলেমান মেহেদী।  

    আলোচকরা বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের দেশব্যাপী এই আয়োজনকে মূকাভিনয় শিল্পের বিকাশের জন্য বড় একটি উদ্যোগ হিসাবে বিবেচনা করেন। একই সাথে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সামগ্রিক কর্মকান্ডকে নিঃস্বার্থ ও মহৎ বলে উল্লেখ করেন।

    উদ্বোধনী আয়োজন শেষে ছয়টি মূকাভিনয় দলের পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপন হয়। দলগুলো হল মূকবলাকা, মাইম ট্রুপ, শ্রুতি মাইম দল, নওগাঁ মাইম থিয়েটার, প্যান্টোমাইম মুভমেন্ট ও সেন্টার ফর তাজ উদ্দীন আহমদ রিসার্স এন্ড এক্টিভিজমের (সিতারা) সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আমাদের পাঠশালা।

    উৎসবে লক্ষণীয় বিষয় ছিল মূকাভিনয়ের চিরাচরিত সাদাকালো টাইট পোশাক ও সাদা মেকাপের পাশাপাশি সাধারণ মেকাপ (ফাউন্ডেশন ব্যবহার)। চরিত্রানুযায়ী নাটকীয় পোশাকের ব্যবহারেও মূকাভিনয় পরিবেশিত হয়।

    বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, লোক উপাদান, মানুষের জীবন-যাপন, বিশ্বাস, রূচি, অভ্যাস ইত্যাদির সমন্বয়ে বাংলাদেশের মূকাভিনয় রূপ বিনির্মাণে আগ্রহী। সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ছয়টি কর্মশালা, পাঁচটি উৎসব ও ঢাকায় কাজী মশহুরুল হুদার তত্বাবধানে বাঙলা মূকাভিনয়ের একটি মডেল প্রযোজনা মঞ্চস্থ হয়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ও শিগগির জাতীয়ভাবে দেশব্যাপী মূকাভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হবে।

    মঙ্গলবারের (২৪ অক্টোবর) আয়োজনে সাধারণ দর্শকের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মূকাভিনয় সংগঠক, বিভিন্ন মাধ্যমের শিল্পী ও বোদ্ধা দর্শকদের উপস্থিতি ছিল। পুরো আয়োজনে কারিগরি সহায়তায় ছিলেন নাট্য ও মূকাভিনয় সংগঠক ফরিদ বাবু।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬