Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় অবরোধে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২১

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    বগুড়ায় অবরোধে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৩ ১৪:২১

    বগুড়ায় অবরোধে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর

    অগ্নিসংযোগ,গাড়ি ভাংচুর,পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে  বগুড়ায় বিএনপির ডাকা অবরোধ কর্মসুচির প্রথম দিন অতিবাহিত হচ্ছে।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২ টা পর্যন্ত বগুড়ায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এমন দৃশ্য দেখা গেছে।

    Unibots.in

    অবরোধ কর্মসুচির প্রথম দিন সকাল ৭ টার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা শহরের উত্তরে মাটিডালী মোড়ে মহাসড়কে অবস্থান নেন। 

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নেতাকর্মীদের আরেকটি অংশ শহরের দক্ষিনে লিচুতলা দ্বিত্বীয় বাইপাস মোড়ে অবস্থান নেন।

    রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বেশ কিছু যানবাহন লিচুতলা বাইপাস মোড়ে আটকা পড়ে।

    লিচুতলা এলাকায় অবস্থান নেওয়া যুবদল নেতা আহসান হাবিব মমি বলেন, ‘এখানে শান্তিপূর্ণ অবরোধ কর্মসুচি চলছিল। সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ আকস্মিক ভাবে শর্টগানের গুলি ছুড়লে যুবদলের চার নেতাকর্মী আহত হন।’

    এছাড়া বেলা ১২ টার দিকে শাজাহানপুর উপজেলা থেকে যুবলীগের ৫০-৬০ জন নেতাকর্মী পুলিশ নিরাপত্তায় মটরসাইকেল যোগে বনানীর দিকে আসছিল। লিচুতলা বাইপাস মোড়ে অবরোধকারীরা তাদেরকে ধাওয়া দিলে তারা তিনটি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

    পরে অবরোধকারী মটরসাইকেল তিনটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ ধাওয়া করে অবরোধকারীদেরকে ছত্র ভঙ্গ করে দেয়।

    এদিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়ার কারনে সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশের সহযোগিতায় কিছু যানবাহন দ্বিতীয় বাইপাস মহাসড়ক ধরে উত্তরবঙ্গের দিকে যেতে থাকে। পুলিশ যানবাহন গুলো মাটিডালী মোড় পার করে দেয়ার পর মহাসড়কে বাঘোপাড়া খোলারঘর এলাকায় অবরোধকারীদের কবলে পড়ে। 

    এসময় অবরোধকারীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে এবং টায়ার টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে অবরোধকারীদের সাথে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার সেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। 

    এর জবাবে অবরোধকারীর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বিস্ফোরন ঘটায়। প্রায় আধাঘন্টা সংঘর্ষের পর অবরোধকারীরা পিছু হটে।

    বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ রুবেল বলেন, ‘বাঘোপাড়া খোলার ঘর এলাকায় মহাসড়কে  নেতাকর্মীরা শান্তিপূর্ণ  অবস্থান করছিলেন। কিন্তু পুলিশ কোনো উস্কানি ছাড়াই নেতাকর্মীদের উপর হামলা করে গুলি ছোড়ে। এসময়  নেতাকর্মীরা কিছু যানবাহন ভাংচুর করে।’

    তবে মহাসড়কে সকাল থেকেই পুলিশ র্যাব,বিজিবি টহল চলছে। বাস টার্মিনাল গুলো থেকে কোন বাস ছেড়ে যায়নি। ব্যাটারী চালিত অটোরিকশা ছাড়া তেমন যানবাহন চলাচল করছে না। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    সকালবেলা থেকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা হাতে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বেলা ১২ টার দিকে সাতমাথায় মুজিব মঞ্চে জেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করে।

    বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, বাঘোপাড়ায় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬