Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মেধাবী ও বুদ্ধিদীপ্ত তরুণরাই হবে আগামীর বাংলাদেশের কর্ণধার: বগুড়া পুলিশ সুপার
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    মেধাবী ও বুদ্ধিদীপ্ত তরুণরাই হবে আগামীর বাংলাদেশের কর্ণধার: বগুড়া পুলিশ সুপার

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৪৮

    মেধাবী ও বুদ্ধিদীপ্ত তরুণরাই হবে আগামীর বাংলাদেশের কর্ণধার: বগুড়া পুলিশ সুপার

    বগুড়া পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম বলেছেন, বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম যাদের আগামীর বাংলাদেশের নেতৃত্বের জন্যে এখন থেকেই গড়ে তুলতে হবে। মেধাবী ও বুদ্ধিদীপ্ত তরুণরাই হবে আগামীর বাংলাদেশের কর্ণধার। তবে নিত্যদিনের ধরাবাঁধা বৃত্তের ভিতরে থেকে কখনোই ব্যতিক্রম কিছু সম্ভব না তাই সৃজনশীলতা ও মেধার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে তবেই আজকের তরুণ প্রজন্মের সকলে হয়ে উঠবে আগামীর সম্পদ।

    বগুড়া ইয়ূথ ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শহরের আকাশতারা ওয়ার্ল্ড ভিশন সভাকক্ষে অনুষ্ঠিত যুব নেতৃবৃন্দদের বার্ষিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুদীপ চক্রবর্ত্তী উপরোক্ত কথাগুলি বলেন। সংগঠনের সভাপতি সাংবাদিক সঞ্জু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরো বলেন, প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন থাকতে হবে যা পূরণে তাকে তার সর্বোচ্চটুকু ত্যাগ ও পরিশ্রম করতে হবে তবেই সফলতা আসবে। এসময় তিনি নিরাপদ বগুড়া গড়তে সকলের সহযোগিতা কামনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে তরুণ প্রজন্মের কেউ যেন বিপথগামী না হয় সেজন্যে সদা সচেতন থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি সুদীপ বগুড়া ইয়ূথ ফোরামের দীর্ঘযাত্রায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে সম্পাদিত নানা ব্যতিক্রমী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে শুভ কামনা জানান।

    সংগঠনের সাধারণ সম্পাদক ইফতেখার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ব্যবসায়ী নেতা ও বগুড়া ইয়ূথ ফোরামের উপদেষ্টা পরিমল প্রসাদ রাজ, ওয়ার্ল্ড ভিশন নীলফামারীর এসিও লোটাস চিসিম ও সংস্থার পিলসি নর্দান রিজিওনের ফিল্ড স্পন্সর ও চাইল্ড প্রটেকশন কো-অর্ডিনেটর রিচার্ড অজয় সরকার। আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দের সাথে বগুড়া ইয়ূথ ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিবৃন্দ। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুব নেতৃবৃন্দদের প্রকাশিত স্বপ্নের সিঁড়ি নামক দেয়ালিকা প্রকাশ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নেতৃবৃন্দ।

    দিনব্যাপী আয়োজনে ইয়ূথ লিডারদের মাঝে আরো উপস্থিত ছিলেন হাবিবা নাসরিন, পুষ্পা খাতুন, রিমন প্রামাণিক, আল-আমিন মন্ডল রনি, আহসান হাবিব, শফিকুল ইসলাম সীমান্ত, নূরজাহান বন্যা, মেহেদী হাসান মিম, হাসান আহম্মেদ, তোহা মন্ডল, মেহরাব হোসেন তানভীর, আশিক, তন্ময় সিয়াম, রহিমা খাতুন, জহুরুল ইসলামসহ বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত প্রায় অর্ধশতাধিক যুব নেতৃবৃন্দ।

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬