Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে খেলাঘরের বিক্ষোভ
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৫০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৫০

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে খেলাঘরের বিক্ষোভ

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৫০
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৩ ১৩:৫০

    ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে খেলাঘরের বিক্ষোভ
    ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা, শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এবং গণহত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের শিশু-কিশোরেরা অংশগ্রহণ করে। শিশু-কিশোররা ইসরায়েলের নৃশংসতা-বর্বরতা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানায়। 
     
    সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যেভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তা ন্যক্কারজনক। প্রতিদিন ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। এরমধ্যে অধিকাংশই শিশু ও নারী। এই গণহত্যায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে মদদ যোগাচ্ছে। ঘোষণা দিয়ে এমন নির্মম গণহত্যা বিশ্ব ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা। যার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভূক্ত দেশগুলোর নগ্ন চেহারা আমাদের সামনে উদাম হয়ে পড়েছে। বক্তারা আরো বলেন, ইসরায়েল আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ফিলিস্তিনের হাসপাতালে পর্যন্ত ন্যক্কারজনকভাবে বোমা হামলা করেছে। যুদ্ধে হাসপাতালে হামলা আন্তর্জাতিক যুদ্ধনীতির লঙ্ঘন। ইসরায়েল শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বক্তারা ফিলিস্তিনির নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের মানুষের প্রতি আহ্বান জানান।
     
    খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নাট্যজন মুনির হেলাল’র সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশ’র সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, জাতীয় পরিষদ সদস্য দেবাশীষ রায়, চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমন্ডলীর সদস্য শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা, উষারআলো খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জোবেদা খানম, পদ্মকুঁড়ির সহ-সভাপতি সুচিত্রা গুহ টুম্পা, কপোতমালার সাধারণ সম্পাদক জুলফিকার আলী মুন্না, ঝিনুককুঁড়ির সহ-সভাপতি বাবলু দাশ, জুঁই খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন শীল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রনব চৌধুরী। এছাড়া সমাবেশে শিশু-কিশোরদের মধ্যে বক্তব্য রাখেন তাজরিয়ান মাহমুদ রঙধনু, অরবীন চৌধুরী, তুর্য রাহা, প্রত্যয় নন্দী, মাসরুবা ইব্রাহিম, কারুণ্য খাস্তগীর ও ওয়াজিফা মাহমুদ তারা।
     
    বক্তারা বলেন, ইসরায়েলের নগ্ন হামলাকে সমর্থন জানিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইউরোপের বিভিন্ন দেশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দেশের এবং বিশ্বের নানা মানবাধিকার সংগঠন বা সংস্থাগুলো এই নৃশংসতা-বর্বরতার বিরুদ্ধে নীরব ভূমিকা পালন করছে। এছাড়া বিশ্বের বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন ব্যক্তি ও দেশের সংকটের সময় বিবৃতি দিয়ে থাকেন। কিন্তু ফিলিস্তিনে পাখির মতো শিশু ও মানুষ হত্যার সময় তাঁরাও চুপ। আমরা তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬