Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নিজ চাচার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে বগুড়ায় সংবাদ সম্মেলন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:১৪

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    নিজ চাচার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে বগুড়ায় সংবাদ সম্মেলন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩ ১৪:১৪

    নিজ চাচার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে বগুড়ায় সংবাদ সম্মেলন
    নিজ চাচার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগে ২১ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বগুড়ার বেলভুজা শিবগঞ্জের মৃত আমজাদ শেখের পুত্র মোঃ আইয়ূব শেখ। পেশায় তিনি একজন ভ্যান চালক।
     
    সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন তার পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ৯ শতক জমি তার আপন চাচা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় অবৈধভাবে দখলের চেষ্টা করে। এই জমিকে কেন্দ্র করে তিনি জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আদালতে পাঁচটি মামলা দায়ের করেছেন।
     
    সর্বশেষ চলতি ৪ নভেম্বর রাতে তার চাচা লোকজন দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ঘরের ছাউনি আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
     
    এ ঘটনার প্রেক্ষিতে তিনি তার চাচা ইদ্রিস শেখ তার ছেলে বাবু শেখ, এলাকার মোফা, সালামত শেখ, সোহান শেখ, মনসুর শেখ ও রনিকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।
     
    সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন এর আগেও তার পৈত্রিক সূত্রে পাওয়া বেলভুজা মৌজার জেএল নম্বর ১৩৮ এম আর আর খতিয়ান নম্বর ১৯৭ এর ৬৮০ দাগের যার হাল দাগ নম্বর ৮৯১ সাড়ে ৯ শতক জমি জোরপূর্বক দখল করতে না পারায় তার চাচা ইদ্রিস শেখ ২০২১ সালের ১০ ডিসেম্বর তার ভাবি মনি বেগমের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এতে তার ভাবির বাম হাতের কবজির রগ কেটে যায়। 
     
    এ ঘটনায় তার ভাবি মনি বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর তার চাচা জোরপূর্বক উক্ত জমি দখল করার হুমকি প্রদান করে।
    তার চাচা গত ১৫ জানুয়ারী গভীর রাতে তার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বাড়িতে থাকা ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার মামলা করলে শিবগঞ্জ থানার ডিবির তদন্তকারী অফিসার ডিবি অফিসে ডেকে নিয়ে কাগজে স্বাক্ষর নেয়।
     
    পরে তিনি জানতে পারেন আদালতে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছে। উক্ত তদন্ত রিপোর্টের বিরুদ্ধে তিনি আদালতে 
    নারাজি আবেদন করেন। 
    এ ঘটনার পর ২ নভেম্বর তার চাচা লোকজন নিয়ে তার স্ত্রী তাসলিমা বেগমের উপর হামলা চালিয়ে শ্লীলতাহানি করে। তখন তিনি তার স্ত্রীকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করান।
     
    এ ঘটনায় থানার মামলা দিতে গেলে থানা  মামলাটি অভিযোগ হিসেবে গ্রহণ না করে জিডি হিসেবে গ্রহণ করে।পরে বাধ্য হয়ে আদালতে গিয়ে মামলা দায়ের করেন।
    তিনি আরো উল্লেখ করেন তিনি পরিবার পরিজন নিয়ে অসহায়  অবস্থায় জীবনযাপন করছেন, তার চাচা যেকোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের হত্যা সহ বড় ধরনের ক্ষতি করতে পারে। 
     
    তিনি সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সঠিক বিচারসহ জানমালের নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী তাসলিমা বেগম উপস্থিত ছিলেন।
     
     

     
     
    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬