Journalbd24.com

রবিবার, ৫ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে মাইক্রোবাস থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৪:১৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৪:১৭

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    সৈয়দপুরে মাইক্রোবাস থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ২

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৪:১৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৩ ১৪:১৭

    সৈয়দপুরে মাইক্রোবাস থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ২

    নীলফামারীর সৈয়দপুরে একটি মাইক্রোবাস থেকে ভারতীয় নিষিদ্ধ ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২১ নভেম্বর)  রাত নয়টায় সৈয়দপুর শহরের উপকন্ঠে বাইপাস সড়কের কুন্দল দলবাড়ি থেকে ওই ফেন্সিডিল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. আলাউদ্দিন ওরফে বকুল (৩৫) এবং মুক্তা আকতার পাখি (২৫)। তবে মাইক্রোবাসটির চালক পলাতক রয়েছে।

    থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন গত মঙ্গলবার রাত নয়টায় নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের একটি দল শহরে দিনাজপুর-সৈয়দপুর বাইপাস সড়কে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় শহরের উপকন্ঠে উল্লিখিত এলাকায় একটি সাদা রংঙের মাইক্রোবাস ( নম্বর: ঢাকা মেট্টো-১১-৩৭৫৬) দাঁড়িয়ে থাকতে দেখে  পুলিশ। এ সময় টহল পুলিশ সেখানে তাদের গাড়িটি থামালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসের ড্রাইভার গাড়ি থেকে নেমে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে  সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম রাসেল পারভেজের নেতৃত্বে সঙ্গীয় উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপুসহ পুলিশ সদস্য ওই মাইক্রোবাসে তল্লাশি চালায়। মাইক্রোবাসটিতে তল্লাশিকালে দুটি প্লাষ্টিকের ব্যাগে ১৯৬  বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল  উদ্ধার করা হয়েছে।  খবর  পেয়ে  সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত এবং থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ফেন্সিডিলের জব্দ তালিকা করে আটককৃতদের তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও ফেন্সিডিল বহনকারী মাইক্রোবাসটি  ও গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে বকুলের পিতা মোহাম্মদ আলী। সে সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাড়া বাসায় থাকে। আর অপর গ্রেপ্তাকৃত মুক্তা আকতার পাখি দিনাজপুরের হাকিমপুর উপজেলারদক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার রিপন ইসলামের স্ত্রী। নীলফামারীর জলঢাকা পৌর এলাকার পেট্টোল পাম্প বগুলাগাড়িতে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা গেছে।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ফেন্সিডিল আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।                                           

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬