Journalbd24.com

শনিবার, ৪ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন শেখ হাসিনা: দুলু
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:১৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:১৮

    আরো খবর

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন শেখ হাসিনা: দুলু

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:১৮
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৩ ২৩:১৮

    শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন শেখ হাসিনা: দুলু

    বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু বলেছেন, শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ বিএনপির ডাকা হরতাল-অবরোধ আর মানছেন না। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের দ্বারপ্রান্তে। ‘শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে। শুধু তাই নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা ভাতা, শিশু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করছে বর্তমান সরকার। এছাড়াও মেট্রোরেল, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, অসংখ্য উড়াল সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের নেতারা দিশেহারা হয়ে গেছে। সে জন্যই তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। 

    তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

    আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী দুলু বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

    তিনি গতকাল বৃহস্পতিবার বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল-অবরোধের নামে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শান্তি মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে একথাগুলো বলেন।  

    এরআগে শহরতলীর ঢাকা-বগুড়া মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকা হতে বনানী পর্যন্ত বগুড়া-৭ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর নেতৃত্বে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। 

    শান্তি মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম হিরু, আলী হায়দার খান টিক্কা, কামরুজ্জামান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, পৌর আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মন্টু, জেলা তাঁতী লীগ নেতা রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মিজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল আলম শাওন, সাবেক সদস্য অনিক খান, ছাত্রলীগ নেতা মাশরুক আল রহমান অরিত্র, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনার আহম্মেদ শাকিল, সৈয়ব, জীবনসহ প্রমুখ। 

     

    সর্বশেষ সংবাদ
    1. প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম
    2. ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
    3. বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান
    4. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    6. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    7. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    সর্বশেষ সংবাদ
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক
সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    ঢাকাস্থ রাশিয়ান হাউজের অর্ধবার্ষিক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    বগুড়ায় বদলির দেড় মাস পরেও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহকারী কামরুজ্জামান

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬