সৈয়দপুরে চিপস ফ্যাক্টরীতে ভেজাল রং ব্যবহারের দায়ে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস্ কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ভেজাল রং মিশিয়ে চিপস্ তৈরির দায়ে কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের মিস্ত্রিপাড়ার করিম শাহ্ লেনে পিওর ফুড প্রডাক্টস নামের ওই কারখানা মালিক দিলশাদ আনসারীর (নওশাদ) কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংক্ষরণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. শামসুল আলম ওই জরিমানা করেন।
জানা গেছে, শহরের উল্লিখিত এলাকায় সৈয়দপুর পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে পিওর ফুড প্রডাক্টস্ নামের একটি চিপস্ কারখানা গড়ে তোলা হয়। ওই চিপস্ কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ভেজাল রং মিশিয়ে চিপস্ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম ওই চিপস্ কারখানাটিতে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং তৈরি চিপস্ েভেজাল রং মিশানো বিষয়টি পরিলক্ষিত হয়। এ অবস্থায় অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ এবং তৈরি চিপস্ েভেজাল রং মিশানো দায়ে কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানকালে সৈয়দপুর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, সহকারী উপপরিদর্শক(এএসআই) মাসুদ রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর(নীলফামারী)প্রতিনিধি: